Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তেলেঙ্গানার ভোটের ৩ দিন আগে তিরুপতিতে মোদী

তেলেঙ্গানায় ভোট ৩০ নভেম্বর। তার তিনদিন আগে প্রধানমন্ত্রীর তিরুপতি দর্শনে ভোটের অঙ্ক দেখছে রাজনৈতিকমহল।

তেলেঙ্গানার ভোটের ৩ দিন আগে তিরুপতিতে মোদী

শেষ আপডেট: 27 November 2023 10:18

দ্য ওয়্যাল ব্যুরো: গত সাড়ে নয় বছরে নরেন্দ্র মোদী ও মন্দির একপ্রকার সমার্থক হয়ে গিয়েছে। সরকারি কিংবা দলীয়, প্রধানমন্ত্রীর যে কোনও কর্মসূচিতে মন্দির দর্শন, পূজাপাঠ পর্ব থাকেই। সোমবার সকাল সকাল প্রধানমন্ত্রী গিয়েছেন তিরুপতি মন্দিরে। তেলেঙ্গানায় ভোট ৩০ নভেম্বর। তার তিনদিন আগে প্রধানমন্ত্রীর তিরুপতি দর্শনে ভোটের অঙ্ক দেখছে রাজনৈতিকমহল। বিরোধীরা প্রধানমন্ত্রীর মন্দির দর্শনকে মেরুকরণের শেষ চেষ্টা হিসাবেও ব্যাখ্যা করছে। 

দক্ষিণ ভারতে জনপ্রিয় হিন্দু দেবালয়গুলির মধ্যে অন্যতম হল তিরুপতি। অখণ্ড অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পর সেটি নয়া অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভাগে পড়েছে। তবে গোটা দক্ষিণ ভারতেই এই মন্দিরকে কেন্দ্র করে তিরুপতি আধ্যাত্মিক রাজধানী হিসাবে পরিচিত।  

তিরুপতির পাহাড়ের তিরুমালাতে অবস্থিত ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরটি ভেঙ্কটেশ্বর অর্থাৎ বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। বিশ্বাস করা হয় সমস্যাসঙ্কুল কলিযুগে মানবজাতিকে রক্ষা করতে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এটি তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত।

প্রধানমন্ত্রী সোমবার সকালে তিরুপতি পৌঁছে এক্স হ্যান্ডেলে লিখেছেন, তিরুমালায় ভেঙ্কটেশ্বরের কাছে ১৪০ কোটি ভারতীয়র মঙ্গল কামনা করলাম। মোদী রবিবার তেলেঙ্গানার প্রচার শেষে দিল্লি ফেরেননি। রবিবার তিনি তিনটি জনসভায় ভাষণ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’ও তিনটি জনসভায় হাজির ছিলেন। ময়দানে ছিলেন রাহুল গান্ধী, বোন প্রিয়ঙ্কা এবং তেলেঙ্গানার শাসক দল ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তেলেঙ্গানায় ভোট নেওয়া হবে ৩০ নভেম্বর।


```