Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের আলোচনার কেন্দ্রে মোদীর পাগড়ি, প্রজাতন্ত্র দিবসের সকালেই পরেছিলেন

এই বছর কোন পাগড়ি পড়লেন তিনি?

ফের আলোচনার কেন্দ্রে মোদীর পাগড়ি, প্রজাতন্ত্র দিবসের সকালেই পরেছিলেন

শেষ আপডেট: 26 January 2024 13:51

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাঁর পাগড়ি নিয়ে চর্চা হবে না, এটা হতে পারে না। প্রতিবারের মতো এবারেও মোদীকে রঙিন এক পাগড়ি পরে দেখা গেল দেশের সাধারণতন্ত্রের অনুষ্ঠানে। সেই পাগড়ি নিয়েই এখন আলোচনা চলছে। এই বছর কোন পাগড়ি পড়লেন তিনি?

নয়াদিল্লিতে শুক্রবারের অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে সাদা কুর্তার ওপর বাদামি রঙের জোহর কোট পরতে দেখা যায়। কিন্তু সকলের চোখ আটকে ছিল তাঁর 'বন্ধনী' পাগড়িতে। হলুদের সঙ্গে গোলাপি রঙ থাকলেও পাগড়ির হলুদ রঙটা নিয়েই যত চর্চা হচ্ছে। তবে জানা গেছে, দেশের মধ্যে ঐক্যের বার্তা দিতেই এই ধরনের পাগড়ি পরেছিলেন প্রধানমন্ত্রী। 

এর আগে একাধিকবার মোদী অন্য ধরনের পাগড়ি পরেছেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। ২০২০ সালে তাঁর মাথায় ছিল গেরুয়া রঙের পাগড়ি, তার পরের বছর গুজরাতের এক রাজ পরিবারের দেওয়া লাল পাগড়ি পরতে দেখা গিয়েছিল তাঁকে। 


```