Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবার বিকেলে দেশবাসীর উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, কী নিয়ে বার্তা দিতে চলেছেন?

রবিবার বিকেল ৫টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ঠিক কী বিষয়ে তিনি বক্তব্য রাখবেন তা এখনও জানা যায়নি। নবরাত্রির প্রাক্কালে এই ভাষণকে ঘিরে জোর কৌতূহল তৈরি হয়েছে।

রবিবার বিকেলে দেশবাসীর উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, কী নিয়ে বার্তা দিতে চলেছেন?

প্রধানমন্ত্রী (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 21 September 2025 11:59

দ্য ওয়াল ব্যুরো: আজ বিকেল ৫টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কী বিষয়ে তিনি কথা বলবেন বা দেশবাসীকে কী বার্তা দিতে পারেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি। সরকারি সূত্র মারফতও কোনও বার্তা পাওয়া যায়নি।

আজ মহালয়া, সোমবার অর্থাৎ আগামিকাল থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। উত্তর ভারত-সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন এই সময় নবরাত্রি পালন করেন। এই বিশেষ উৎসব শুরুর আগে প্রধানমন্ত্রীর ভাষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সোমবার থেকে আবার লাগু হচ্ছে নতুন জিএসটি। নতুন জিএসটি সংস্কার অনুযায়ী আগের চারটি স্তর বাদ দিয়ে এবার থেকে দুই স্তরের ব্যবস্থা চালু হবে। পুজোর আগে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের দাম কমবে। সেনিয়েও তিনি বক্তব্য রাখতে পারেন মোদী।

এদিকে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিছুটা ঠিক হচ্ছে। এরই মধ্যে হঠাৎই ট্রাম্প প্রশাসন নতুন এইচ-১বি ভিসার আবেদন ফি বছরে এক লক্ষ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা করে দিয়েছে। এই সিদ্ধান্তে ভিসা ব্যবহারকারী ভারতীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও অস্থিরতা তৈরি করেছে। উল্লেখযোগ্যভাবে, বিশ্বজুড়ে এই ভিসা ব্যবহারীদের সংখ্যাগরিষ্ঠ ভারতেরই।

যদিও পরে ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দেয়, এই নতুন এক লক্ষ ডলারের ফি কেবলমাত্র নতুন আবেদনের ক্ষেত্রেই প্রযোজ্য। বর্তমান ভিসাধারীদের এর আওতায় আসতে হবে না। এমনকি যাঁরা বর্তমানে আমেরিকার বাইরে রয়েছেন এবং পুনরায় প্রবেশ করতে চাইছেন, তাঁদেরও এই ফি দিতে হবে না। এটি একবারের জন্যই ধার্য করা হয়েছে।

শনিবার এক বক্তব্যে প্রধানমন্ত্রী আমেরিকার শুল্ক আরোপ এবং ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে বলেন, 'ভারতের সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে বিদেশি নির্ভরতা।' আত্মনির্ভর হওয়ার ওপর জোর দিয়ে তিনি জানান, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে জাহাজ নির্মাণ, প্রতিটি ক্ষেত্রেই দেশকে নিজের শক্তিতে দাঁড়াতে হবে। ওয়াকিবহল মহলের মতে, এই সব বিষয় নিয়ে আজ দেশবাসীর সঙ্গে কথা বলতে পারেন তিনি।


```