Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

রাম মন্দির উদ্বোধনের আগে বাংলার কথা মোদীর মুখে, শেয়ার করলেন নজরুলগীতি

রামের ভজন শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাম মন্দির উদ্বোধনের আগে বাংলার কথা মোদীর মুখে, শেয়ার করলেন নজরুলগীতি

শেষ আপডেট: 20 January 2024 12:24

দ্য ওয়াল ব্যুরো: মাঝে আর একদিন। তারপরই অযোধ্যায় উদ্বোধন হয়ে যাবে রাম মন্দিরের। সেই অনু্ষ্ঠান নিয়ে এখন সাজো সাজো রব উত্তরপ্রদেশে। এই আবহে শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় রামের ভজন শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই গান গেয়েছেন এক বাঙালি গায়িকা। 

সোশ্যাল মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালি গায়িকা পায়েল করের গাওয়া শ্রী রামের ভজন 'মন জপ নাম' গানটি শেয়ার করেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই গানের রচয়িতা। সেই গান শেয়ার করে তিনি লিখেছেন, শ্রী রামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অপরিসীম শ্রদ্ধা রয়েছে। 

তবে শুধু বাঙালি গায়িকার গাওয়া গান নয়, শনিবার প্রধানমন্ত্রী মরিশাসের কয়েকজন মানুষের গাওয়া রামের ভজন-কথাও শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। সেটি শেয়ার করে তিনি লিখেছেন, বহু বছর ধরে মরিশাসের মানুষের মননে রয়েছেন শ্রীরাম। তাদের সংস্কৃতির সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে আছেন তিনি। 

ইতিমধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনু্ষ্ঠানের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোশ্যাল মাধ্যমে সামনে এসেছে সেই ভিডিও। ভিডিওয় দেখা যাচ্ছে, শ্বেত পাথরের রাম লালার মন্দিরটিকে সুন্দর করে ফুলের তোড়া দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সঙ্গে রয়েছে বাহারি আলোর কারুকাজ। 


```