Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'হলদে-সবুজ ওরাংওটাং!' প্রধানমন্ত্রীর সঙ্গে দিব্যি খেলা করল তারা, সিংহছানাকেও খাওয়ালেন মোদী

এদিন ভান্তারায় প্রধানমন্ত্রী মোদীকে বিভিন্ন প্রাণীর সঙ্গে খেলা করতে ও তাদের খাওয়াতে দেখা যায়। তিনি গাছে ঝুলন্ত ওরাংওটাং-এর সঙ্গে মজা করেন, সিংহ এবং সিংহছানাকে খাবার খাওয়ান, চিতাবাঘের ছানা এবং গন্ডারের ছানাদের সঙ্গেও দেখা করেন।

'হলদে-সবুজ ওরাংওটাং!' প্রধানমন্ত্রীর সঙ্গে দিব্যি খেলা করল তারা, সিংহছানাকেও খাওয়ালেন মোদী

ওরাংওটাংয়ের সঙ্গে মোদী।

শেষ আপডেট: 4 March 2025 14:36

দ্য ওয়াল ব্যুরো: গুজরাত সফরের তৃতীয় দিনে ভান্তারা প্রাণী সংরক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনন্ত আম্বানির উদ্যোগে তৈরি এই অত্যাধুনিক আশ্রয়কেন্দ্রটি ৩ হাজার একর জুড়ে বিস্তৃত। সেখানে ২,০০০-এর বেশি প্রজাতির প্রায় দেড় লক্ষ বিপন্ন ও উদ্ধার হওয়া প্রাণী রয়েছে।

এদিন ভান্তারায় প্রধানমন্ত্রী মোদীকে বিভিন্ন প্রাণীর সঙ্গে খেলা করতে ও তাদের খাওয়াতে দেখা যায়। তিনি গাছে ঝুলন্ত ওরাংওটাং-এর সঙ্গে মজা করেন, সিংহ এবং সিংহছানাকে খাবার খাওয়ান, চিতাবাঘের ছানা এবং গন্ডারের ছানাদের সঙ্গেও দেখা করেন।

একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী এক ওকাপির গায়ে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন। খোলা আকাশের নীচে শিম্পাঞ্জিদের সামনে এসে দাঁড়াচ্ছেন, ওরাংওটাংকে জড়িয়ে ধরে খেলছেন, এবং হিপোপটেমাস, কুমির, জেব্রা, জিরাফ, সিল ও এই ধরনের বিভিন্ন প্রাণীর সঙ্গে সময় কাটাচ্ছেন।

প্রাণীদের স্বাভাবিক পরিবেশের কাছাকাছি রাখার জন্য ভান্তারায় নানারকম বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সংরক্ষণের বিশেষ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে, এশীয় সিংহ, তুষার চিতা, একশৃঙ্গ গন্ডার-সহ বিভিন্ন বিপন্ন প্রাণীর রক্ষণাবেক্ষণ, বিশ্বের সবচেয়ে বড় হাতির হাসপাতাল, আধুনিক পশু হাসপাতাল, এমআরআই, সিটি স্ক্যান, ইনটেনসিভ কেয়ার ইউনিট, অ্যানেস্থেশিয়া, কার্ডিওলজি, নেফ্রোলজি, ডেন্টিস্ট্রি, ও অভ্যন্তরীণ চিকিৎসার বিভাগ ইত্যাদি।

প্রধানমন্ত্রী মোদী একটি এশীয় সিংহের এমআরআই রিপোর্টও পর্যবেক্ষণ করে দেখেন, অপারেশন থিয়েটারে একটি চিতাবাঘের অস্ত্রোপচার দেখতে যান, হাতিদের পুলে দেখতে যান, দু-মুখো সাপ, কচ্ছপ, ভোঁদড়-- ইত্যাদি নানা প্রজাতির জলচর প্রাণীদেরও পরিদর্শন করেন।


```