Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তারুণ্যের চিরন্তন অনুপ্রেরণা', 'নরেন্দ্রর' জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন আর এক 'নরেন্দ্রর'

এর আগে সময়ে, অসময়ে বিজেপির একাংশ মোদীরূপেই বিবেকানন্দ ফের ধরাধামে অবতীর্ণ হয়েছেন বলে বুক ঠুকে ঘোষণা করেছিল।

'তারুণ্যের চিরন্তন অনুপ্রেরণা', 'নরেন্দ্রর' জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন আর এক 'নরেন্দ্রর'

স্বামী বিবেকানন্দের জন্মদিনে মোদী

শেষ আপডেট: 12 January 2025 13:01

দ্য ওয়াল ব্যুরো: স্বামী বিবেকানন্দকে 'হিন্দু প্রতীক' হিসাবে তুলে ধরতে বিজেপি বরাবর সক্রিয়। প্রধানমন্ত্রীর (Narendra Modi) একাধিক ভাষণে দেশের যুবদের চাঙ্গা করতে বিবেকানন্দের প্রসঙ্গ উঠে এসেছে। আজ সেই মনীষীরই জন্মদিন।

স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মতিথিতে শ্রদ্ধা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী লেখেন, দেশের তরুণ প্রজন্মের জন্যে অনুপ্রেরণার উৎস স্বামী বিবেকানন্দ। তাঁর দেখা 'শক্তিশালী এবং উন্নত ভারতের' স্বপ্ন পূরণে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মোদী লেখেন, 'স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। তারুণ্যের জন্য তিনি চিরন্তন অনুপ্রেরণা। তিনি তরুণদের মনে আবেগ এবং উদ্দেশ্য জাগিয়ে চলেছেন। তাঁর দেখা একটি শক্তিশালী এবং উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।' 

মানব সমাজের জন্য যে বাণী স্বামী বিবেকানন্দ দিয়ে গিয়েছিলেন তার আবেদন চিরকালীন। যদিও ভারতীয় জনতা পার্টির বরাবরের অভিযোগ, বিবেকানন্দের বিভিন্ন উদ্ধৃতির পছন্দমতো অংশ প্রচার করে, বাকি অংশ বাদ দিয়ে তাঁকে 'নাস্তিক' প্রমাণ করার চেষ্টা করে বামফ্রন্ট, তৃণমূল এবং কংগ্রেস। 

এর আগে সময়ে, অসময়ে বিজেপির একাংশ মোদীরূপেই বিবেকানন্দ ফের ধরাধামে অবতীর্ণ হয়েছেন বলে বুক ঠুকে ঘোষণা করেছিল। কেউ আবার স্মরণ করিয়ে দিয়েছিল, নরেন্দ্রর সঙ্গে নরেন্দ্রর নামের মিলও রয়েছে বলে। তা নিয়ে প্রত্যেক বছরই নিয়ম করে রাজনৈতিক তরজা অব্যাহত থাকে।


```