Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পহেলগাম নিয়ে ফুঁসছে দেশ, মোদীর সঙ্গে বৈঠকে বায়ুসেনা প্রধান, মিলল 'সম্পূর্ণ স্বাধীনতা'

দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে এদিন অনুষ্ঠিত হয় বৈঠকটি।

পহেলগাম নিয়ে ফুঁসছে দেশ, মোদীর সঙ্গে বৈঠকে বায়ুসেনা প্রধান, মিলল 'সম্পূর্ণ স্বাধীনতা'

ফাইল চিত্র

শেষ আপডেট: 4 May 2025 14:39

দ্য ওয়াল ব্যুরো: ২২ এপ্রিল পহেলগামে হামলার ঘটনায় ফুঁসছে দেশ। ২৬ জনের মৃত্যু ভুলতে পারছেন না কেউই। এই পরিস্থিতিতে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন ভারতের বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমর প্রীত সিং। দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শীর্ষস্তরের আলোচনার অংশ হিসেবে এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশেষজ্ঞ মহল। 

দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে এদিন অনুষ্ঠিত হয় বৈঠকটি। দীর্ঘ ৯০ মিনিট ধরে চলা বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী এবং বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমর প্রীত সিং।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী এদিন দেশের সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ অভিযানে স্বাধীনতা’ (Full Operational Freedom) দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। অর্থাৎ সেনা বাহিনী নিজেরাই নির্ধারণ করবে সঠিক সময়, পদ্ধতি এবং লক্ষ্য—কখন ও কীভাবে পহেলগাম হামলার জবাব দেওয়া হবে।

এই গুরুত্বপূর্ণ বৈঠকের কয়েকদিন আগে নরেন্দ্র মোদী দেশের মন্ত্রিসভার দু'টি মূল কমিটির বৈঠকও আহ্বান করেছিলেন—ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) এবং ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স (CCPA)। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ধারাবাহিক বৈঠকগুলি ইঙ্গিত দিচ্ছে যে ভারত সরকারের প্রতিক্রিয়া হতে পারে কড়া এবং সুনির্দিষ্ট।

বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক বার্তা দেওয়ার পাশাপাশি ভারত যে সরাসরি জবাব দিতেও প্রস্তুত, তা এই পরপর বৈঠকগুলি থেকেই স্পষ্ট।

উল্লেখ্য, সিসিপিএ ‘সুপার ক্যাবিনেট’ বলেই পরিচিত, কারণ এই কমিটিতে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা থাকেন। এর আগেও ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সিসিপিএ-র বৈঠক হয়েছিল, যার পরপরই ভারত বালাকোটে বিমান হানা চালায়। ফলে পহেলগাম কাণ্ডের পর আবারও এই কমিটির বৈঠক সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপের জোরালো ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।


```