Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুয়েতে ১০১ বছর বয়সি প্রাক্তন ভারতীয় দূতাবাস কর্মীর সঙ্গে দেখা করলেন মোদী

৪৩ বছরের মধ্যে মোদীই প্রথম প্রধানমন্ত্রী, যিনি কুয়েত সফরে গিয়েছেন।

কুয়েতে ১০১ বছর বয়সি প্রাক্তন ভারতীয় দূতাবাস কর্মীর সঙ্গে দেখা করলেন মোদী

সারা জীবনের একটি বিরাট অভিজ্ঞতা!

শেষ আপডেট: 21 December 2024 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতে গিয়ে শনিবার দেখা করলেন ১০১ বছর বয়সি প্রাক্তন ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস (IFS) অফিসার মঙ্গল সাঁই হান্ডার সঙ্গে। এদিনই সকালে দুদিনের কুয়েত সফরে গিয়েছেন মোদী। তাঁর যাওয়ার খবর পেয়ে হান্ডার নাতনি শ্রেয়া জুনেজা সোশ্যাল মিডিয়ায় মোদীকে ঠাকুর্দার সঙ্গে একটিবার দেখা করার অনুরোধ জানান। প্রধানমন্ত্রী মোদীও তার জবাবে কথা দিয়েছিলেন যে, গিয়েই তিনি দেখা করবেন ইরাক, কুয়েত, চিন, আর্জেন্তিনা, ব্রিটেন এবং কম্বোডিয়া দূতাবাসে কাজ করা শতায়ু দেশসেবকের সঙ্গে।

মঙ্গলের ছেলে দিলীপ হান্ডা সংবাদ সংস্থার কাছে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সারা জীবনের একটি বিরাট অভিজ্ঞতা! প্রধানমন্ত্রী মোদী বলেছেন, উনি বিশেষভাবে বাবার সঙ্গে দেখা করতেই এসেছেন। আমরা মোদীজির কাছে চিরকৃতজ্ঞ থাকব। প্রসঙ্গত, এর আগে গতকাল, শুক্রবার হান্ডার নাতনি শ্রেয়া মোদীকে এক বার্তায় লিখেছিলেন তিনি যাতে কুয়েত সফরে এসে তাঁর ঠাকুর্দার সঙ্গে দেখা করেন। তাঁর ঠাকুর্দার বয়স ১০১ বছর। এর জবাবে মোদী লেখেন, নিশ্চই! মঙ্গল সাঁই হান্ডার সঙ্গে কুয়েতে গিয়েই আমি দেখা করব।

মোদী কুয়েত সফরে গিয়ে আরবি ভাষায় রামায়ণ-মহাভারতের অনুবাদক আবদুল্লা বারোন এবং আরবি ভাষায় এই দুই গ্রন্থের প্রকাশক আবদুল লতিফ আলনেসেফ-এর সঙ্গেও দেখা করেন। উল্লেখ্য, গত ৪৩ বছরের মধ্যে মোদীই প্রথম প্রধানমন্ত্রী, যিনি কুয়েত সফরে গিয়েছেন। তাঁকে দেশ সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবা।


```