Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

'বাপু' ভজনায় কংগ্রেসকে টেক্কা মোদীর, সবরমতীতে মাস্টারপ্ল্যানের সূচনায় ঠেস গান্ধীবাদীদের

গান্ধীর সবরমতী আশ্রমের জন্য কংগ্রেস সরকার যে কিছুই করেনি, তাও তুলে ধরেন মোদী। বলেন, সবরমতী আশ্রমের মতো ঐতিহাসিক স্থানের সংরক্ষণ ও সংস্কারে আগের সরকারের আন্তরিক কিংবা রাজনৈতিক সদিচ্ছাই ছিল না।

'বাপু' ভজনায় কংগ্রেসকে টেক্কা মোদীর, সবরমতীতে মাস্টারপ্ল্যানের সূচনায় ঠেস গান্ধীবাদীদের

Narendra Modi

শেষ আপডেট: 12 March 2024 14:19

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের মুখে গান্ধীবাদী কংগ্রেসকে 'রামধাক্কা' দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ১২০০ কোটি টাকায় গুজরাতের সবরমতী আশ্রমের মাস্টারপ্ল্যানের সূচনা করে মহাত্মার গুণগান গেয়ে কংগ্রেসকে কয়েক ডজন রাজনৈতিক গোল দিলেন মোদী। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম এখানে এসে দেখবে কীভাবে সবরমতীর এক সন্ন্যাসী চরকাকে হাতিয়ার করে গোটা দেশে বিপ্লব এনে দিয়েছিলেন। বাপুর আদর্শই আমাদের পথ চলার বাতি। কোচরব আশ্রমের সংস্কারকাজ এবং গান্ধী আশ্রম মেমোরিয়াল মাস্টার প্ল্যান তাঁর আদর্শকে আরও এগিয়ে নিয়ে যাবে।

এদিন এখানে আশ্রমভূমি বন্দনা করে মহাত্মা গান্ধীর আদর্শই আমাদের চলার পথ বলে বর্ণনা করে মোদী বলেন, আজ আমরা ভোকাল ফর লোকালের কথা বলি। কিন্তু, এটা আসলে গান্ধীজির স্বদেশী ভাবনার ফসল। গান্ধীজি যে স্বপ্ন দেখতেন তাই সাকার হয়েছে আত্মনির্ভর ভারতের ভাবনায়। গান্ধীর সবরমতী আশ্রমের জন্য কংগ্রেস সরকার যে কিছুই করেনি, তাও তুলে ধরেন মোদী। বলেন, সবরমতী আশ্রমের মতো ঐতিহাসিক স্থানের সংরক্ষণ ও সংস্কারে আগের সরকারের আন্তরিক কিংবা রাজনৈতিক সদিচ্ছাই ছিল না।

প্রসঙ্গত, কোচরব হল দক্ষিণ আফ্রিকা থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতে আসার পর প্রথম প্রতিষ্ঠিত আশ্রম। এটাই ভারতের স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর। গান্ধীর ব্যারিস্টার বন্ধু জীবনলাল দেসাই এই জমি তাঁকে উপহার হিসেবে দিয়েছিলেন। ১৯১৫ সালের ২৫ মে আহমেদাবাদের লাগোয়া এলাকায় স্থাপিত হয়েছিল। এদিন সেই পুরনো আশ্রমের আমূল সংস্কারকাজের সূচনা করেন মোদী।

আশ্রমটি বর্তমানে ৫ একর জমির উপর রয়েছে। মাস্টার প্ল্যানে তা বাড়িয়ে ৫৫ একর করার পরিকল্পনা রয়েছে। ৩৬টি পুরনো বাড়িকে সংস্কার করা হবে। 'হৃদয়কুঞ্জ'সহ ২০টি বাড়ি, যেখানে গান্ধী বসবাস করেছেন, বিভিন্ন বৈঠক করেছেন, দেশের তাবড় নেতারা এসেছেন, সেগুলিকে সংরক্ষণ করা হবে।

মাস্টারপ্ল্যানে রয়েছে, প্রশাসনিক কাজের জন্য একটি বাড়ি তৈরি করা হবে। দর্শক-পর্যটকদের জন্য চরকা চালানোর কর্মশালা, হাতে তৈরি কাগজ, সুতো তৈরি এবং হাতে তৈরি চর্মশিল্পের কর্মশালা থাকবে।


```