প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে একসঙ্গে ৪টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন।

বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন
শেষ আপডেট: 8 November 2025 11:01
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলে আধুনিকতার ছোঁয়া লাগল আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এলাকা বারাণসী থেকে একসঙ্গে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন। দেশের দ্রুত গতির ট্রেন ব্যবস্থাকে আরও বড় করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রীর সফরের আগে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি নিজে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে দেখা করেন, জেলা আধিকারিকদের সঙ্গেও দেখা করেন, খতিয়ে দেখেন নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি, অনুষ্ঠানস্থল।
আজ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "এই চারটি নতুন বন্দে ভারত এবং নমো ভারত ট্রেন ভারতীয় রেলওয়ের নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। আমি কাশী এবং গোটা দেশবাসীকে এই ঐতিহাসিক মুহূর্তের জন্য অভিনন্দন জানাই।"
এই নতুন ট্রেনগুলির সংযুক্তির ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে এবং যাত্রীদের ভ্রমণের সময়ও উল্লেখযোগ্যভাবে কমবে। বন্দে ভারত ট্রেনগুলি তাদের উচ্চগতি, আধুনিক পরিষেবা এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতার জন্য ইতিমধ্যেই দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে।
প্রধানমন্ত্রী মোদী দেশের নাগরিকদের উদ্দেশ্যে বলেন, "বন্দে ভারত এবং নামো ভারত ট্রেনগুলি ভারতের রেল ব্যবস্থার নতুন প্রজন্মের পরিচায়ক। এগুলো কেবল দ্রুতগামীই নয়, বরং আধুনিক প্রযুক্তি এবং আরামের এক চমৎকার সংমিশ্রণও বটে।"
এই চারটি নতুন ট্রেন চালু হওয়ার পর দেশে বন্দে ভারত এক্সপ্রেসের মোট সংখ্যা ১৬০-এর বেশি হল। এই নতুন রুটগুলি হল-
বারাণসী–খাজুরাহো
লখনউ–সাহারানপুর
ফিরোজপুর–দিল্লি
এরনাকুলম–বেঙ্গালুরু