Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী আর নেই সে মোদী, বিরোধীরা যা করাতে চায়, তাই হয়, জম্মু-কাশ্মীরে ভোটপ্রচারে রাহুল 

আগামী বুধবার, ২৫ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট।

মোদী আর নেই সে মোদী, বিরোধীরা যা করাতে চায়, তাই হয়, জম্মু-কাশ্মীরে ভোটপ্রচারে রাহুল 

সোমবার জম্মু-কাশ্মীরে রাহুল গান্ধী।

শেষ আপডেট: 23 September 2024 16:57

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে ভোটপ্রচারে এসে সোমবার প্রত্যাশামতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি-আরএসএসের দুর্গে রীতিমতো বোমাবর্ষণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী বুধবার, ২৫ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট। তার আগে এদিনই ছিল প্রচারের শেষদিন। রাহুল পুঞ্চ এবং শ্রীনগরের জনসভায় গেরুয়া শিবির লক্ষ্য করে একের পর এক তোপ দাগেন। কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়ছে ন্যাশনাল কনফারেন্স। সেই দলের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা মঞ্চে রাহুলকে ভবিষ্যৎ ভারতের প্রধানমন্ত্রী বলে ব্যাখ্যা করেন।

রাহুল ভাষণে বলেন, প্রধানমন্ত্রী মন কি বাত-এ অনেক গুরুগম্ভীর কথা বলেন। কিন্তু, কাম কি বাত ভুলে যান। কংগ্রেস দল প্রধানমন্ত্রী মোদীকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। এই দাবি করে রায়বরেলির এমপি আরও বলেন, এই মোদী আর আগের মোদী নেই। কংগ্রেস মোদীকে মানসিকভাবে হারিয়ে দিয়েছে। এখন বিরোধীরা যা চাইছে, তাই হচ্ছে।

স্থানীয়দের প্রাদেশিক মনোভাবকে উসকে দিয়ে কংগ্রেস সাংসদের দাবি, কাশ্মীরে এখন বহিরাগতর রাজ চলছে। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকে কাশ্মীরের রাজা বলে উপহাসের সুরে মন্তব্য করেন। মোদীর কাম কি বাত বলতে রাহুল বলেন, কাশ্মীরের যুবকদের চাকরি এবং রাজ্য মর্যাদা দেওয়ার কথা তাঁর মুখে শোনা যায় না। আর সত্যি কথা বলতে কী, প্রধানমন্ত্রীর মন কি বাত এখন আর কেউ শোনেও না।

দেশের বিরোধী দলনেতার দাবি, ওনার ৫৬ ইঞ্চি ছাতি ছিল। কিন্তু ইন্ডিয়া জোট মোদীর মন ভেঙে দিয়েছে। মোদীর আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছে। আমি তাঁকে খুব কাছ থেকে লোকসভায় দেখেছি। ওনার মনেও পরিবর্তন এসেছে। মুখভঙ্গিতেও বদল ঘটে গিয়েছে। এর জন্য ইন্ডিয়া জোটের জবাব নেই, বলেন রাহুল। তিনি বলেন, বিজেপি ও আরএসএস দেশে ঘৃণা ছড়িয়ে বেড়াচ্ছে। ভাইয়ে ভাইয়ে মারামারি বাধিয়ে দিচ্ছে। রাহুল দাবির সঙ্গে বলেন, জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদায় ফিরিয়ে দিতে কংগ্রেস কেন্দ্রের উপর চাপ সৃষ্টি চালিয়ে যাবে।


```