Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পহলগামের প্রতিশোধ, কাশীতে অপারেশন সিঁদুরের সাফল্য মহাদেবের চরণে সমর্পণ করলেন মোদী

এদিন কাশীতে এসে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার বদলা অভিযান অপারেশন সিঁদুরের সাফল্য তিনি বিশ্বনাথের পায়ে সমর্পণ করে বলেন, আমরা সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিয়েছি।

পহলগামের প্রতিশোধ, কাশীতে অপারেশন সিঁদুরের সাফল্য মহাদেবের চরণে সমর্পণ করলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

শেষ আপডেট: 2 August 2025 12:37

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার তাঁর লোকসভা কেন্দ্র বারাণসীতে বললেন, সিঁদুরের প্রতিশোধের প্রতিশ্রুতি পূরণ হয়েছে। আর অপারেশন সিঁদুরের সাফল্য অর্পণ করলেন ধ্বংসের দেবতা স্বয়ং মহাদেবের চরণে। এদিন কাশীতে এসে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার বদলা অভিযান অপারেশন সিঁদুরের সাফল্য তিনি বিশ্বনাথের পায়ে সমর্পণ করে বলেন, আমরা সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিয়েছি।

অপারেশন সিঁদুর পরবর্তী পহলগাম জঙ্গিহানার চক্রীদের নিকেশ করার যে শপথ নিয়েছিলেন মোদী, তারও নাম দেওয়া হয়েছিল মহাদেব। বারাণসীতে মোদী বলেন, অপারেশন সিঁদুরের পর এই প্রথম আমি কাশীতে এলাম। পহলগামে ২৬ জন নিরীহ মানুষকে নির্দয়ভাবে হত্যা করেছিল জঙ্গিরা। আমার মন দুঃখে ভরে গিয়েছিল। আমি আমার মেয়েদের মাথার সিঁদুর মুছে দেওয়ার বদলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এবং মহাদেবের আশীর্বাদে আমি তা পূরণ করতে পেরেছি।

আর সে কারণেই আমি অপারেশন সিঁদুরের সাফল্য মহাদেবের চরণে সমর্পণ করছি। তিনি আরও বলেন, ভারতের উপর যে আক্রমণ করবে, সে পাতালে লুকিয়েও পার পাবে না। হিন্দুদের পবিত্র শ্রাবণ মাসে কাশীর মঞ্চে দাঁড়িয়ে মোদী দাবি করেন, এই নতুন ভারত ভোলেনাথের পুজো করে। আর এই সন্ন্যাসী ভোলানাথই শত্রুর সামনে কালভৈরব হয়ে দাঁড়ান। এই দেশও তাই। যদি পাকিস্তান ফের কোনও খারাপ কাজ করে, তাহলে এই উত্তরপ্রদেশে তৈরি ক্ষেপণাস্ত্রই (ব্রহমস) তাদের বিনাশ করে দেবে।

বিরোধী দল কংগ্রেসকে ত্রিশূলে বিঁধে মোদী বলেন, অপারেশন সিঁদুরের এত বড় সাফল্যের পরেও দেশের কিছু মানুষের পেটব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কংগ্রেস এবং তাদের কর্মী-সমর্থকরা হজম করতে পারছে না যে, ভারত জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। আমি আমার সেই ভারতীয়দের কাছে জানতে চাইছি, অপারেশন সিঁদুরে আপনারা খুশি হয়েছেন, নাকি হননি? কংগ্রেস অপারেশন সিঁদুরকে তামাশা বলে বেড়াচ্ছে। শ্রোতাদের উদ্দেশে মোদী বলেন, আপনারাই বলুন, সিঁদুর কি কখনও তামাশা হতে পারে? কেউ সিঁদুরকে তামাশা বলতে পারে?


```