Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মোদীর অবসর আসন্ন, সঙ্ঘ-সদরে গোপন বৈঠক নিয়ে বোমা ফাটালেন সঞ্জয় রাউত

সঞ্জয় রাউতের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসুরী কে হবেন, তা ঠিক করবে আরএসএসই।

মোদীর অবসর আসন্ন, সঙ্ঘ-সদরে গোপন বৈঠক নিয়ে বোমা ফাটালেন সঞ্জয় রাউত

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরে মোদী এসেছিলেন তাঁর অবসরের কথা ঘোষণা করতে।

শেষ আপডেট: 31 March 2025 13:22

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবসর নিতে চলেছেন। সোমবার বোমা ফাটালেন উদ্ধব ঠাকরে পন্থী শিবসেনা নেতা তথা এমপি সঞ্জয় রাউত। বিতর্কিত মন্তব্যে দুরস্ত রাউত এদিন সাংবাদিক সম্মেলনে দাবি করেন, রবিবার মহারাষ্ট্রের নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরে মোদী এসেছিলেন তাঁর অবসরের কথা ঘোষণা করতে। উদ্ধবের অত্যন্ত ঘনিষ্ঠ সেনা নেতার আরও দাবি, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মহারাষ্ট্র থেকে।

মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে রাউত বলেন, আরএসএসের অফিসে প্রধানমন্ত্রী এসেছিলেন তাঁর অবসরের কথা জানাতে। আমার কাছে যত দূর খবর আছে, আমিটা যতটা জানি, ১০-১১ বছরের মধ্যে প্রধানমন্ত্রী মোদী কখনও আরএসএস সদর দফতরে আসেননি। আসলে সঙ্ঘ চাইছে, বিজেপি নেতৃত্বে বদল আনতে। প্রধানমন্ত্রী মোদী তাই এখন ছেড়ে যাচ্ছেন।

সঞ্জয় রাউতের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসুরী কে হবেন, তা ঠিক করবে আরএসএসই। এবার দেশের প্রধানমন্ত্রী হবেন মহারাষ্ট্র থেকে। সে কারণেই মোদীকে নাগপুরে সঙ্ঘের কার্যালয়ে বন্ধ দরজা বৈঠকে ডেকে আলোচনা করা হয়েছে।

শুধু সঞ্জয় রাউতই একা নন, কংগ্রেসের এক নেতাও তাঁর কথায় সায় দিয়েছেন। তিনি বলেন, আমি সঞ্জয় রাউতের কথায় একমত। আমার মনে হয়, তিনি ঠিক বলছেন। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী ৭৫ বছর বয়স হলেই তাঁকে অবসর নিতে হয়। প্রধানমন্ত্রী মোদীরও বয়স হয়ে গিয়েছে। তাই ওরাও নিশ্চই তাঁর অবসরের কথা চিন্তাভাবনা করছে। তাঁকেও সঙ্ঘের সন্তুষ্টি মেনে চলতে হয়। বলেন, কংগ্রেস নেতা হুসেইন ডালোয়াই।


```