Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিয়ানাকে দালাল-দামাদদের হাতে তুলে দিয়েছিল কংগ্রেস, গান্ধী পরিবারকে নিশানা মোদীর

তিনি আরও বলেন, কংগ্রেস যেখানেই পা ফেলেছে, সেখানেই দুর্নীতি, ভাই-ভাতিজাবাদ পিছন পিছন এসেছে।

হরিয়ানাকে দালাল-দামাদদের হাতে তুলে দিয়েছিল কংগ্রেস, গান্ধী পরিবারকে নিশানা মোদীর

প্রধানমন্ত্রীর নিশানা ছিল গান্ধী পরিবারের দিকে

শেষ আপডেট: 25 September 2024 16:05

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় আসন্ন ভোটপ্রচারে এসে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী পরিবারের জামাই রবার্ট বঢরার নাম না করে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সোনিপতের গোহানায় এসে মোদী বলেন, আগামী ভোটে বিজেপি প্রার্থীদের সমর্থন দিন। কারণ ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই হরিয়ানায় জমি হারাচ্ছে কংগ্রেস। কংগ্রেসের জেতার আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। দিনের পর দিন বিজেপির জনপ্রিয়তা বাড়ছে।

মোদী অভিযোগ করে বলেন, কংগ্রেস হরিয়ানাকে দালাল ও দামাদদের (জামাই) হাতে তুলে দিয়েছিল। কারও নাম না করলেও প্রধানমন্ত্রীর নিশানা ছিল গান্ধী পরিবারের দিকেই। তিনি আরও বলেন, কংগ্রেস যেখানেই পা ফেলেছে, সেখানেই দুর্নীতি, ভাই-ভাতিজাবাদ পিছন পিছন এসেছে।

সরকারের কোষে কোষে দুর্নীতির জন্ম দিয়েছে কংগ্রেস। এই অভিযোগ তুলে তিনি আরও বলেন, আমাদের দেশে সব দুর্নীতির জন্মদাত্রী কংগ্রেস। এদিনের সভায় এক কিশোর মোদীর ছবি নিয়ে এসেছিল। ভাষণের সময় তা চোখে পড়ায় মোদী বক্তব্য থামিয়ে তাকে ছবিটি নিরাপত্তা কর্মীদের হাতে দিতে বলেন। এবং তাকে ব্যক্তিগতভাবে চিঠি লিখবেন বলে প্রতিশ্রুতি দেন।

সনিয়া, রাহুল-প্রিয়ঙ্কার নাম না করেই তিনি বলেন, কংগ্রেসের শাহি পরিবার দেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত পরিবার। যখন হাইকমান্ড দুর্নীতিগ্রস্ত হয়, তখন লুটপাটের খোলা লাইসেন্স পেয়ে যায় অন্যরা। মোদীর কথায়, একবার মনে করে দেখুন ১০ বছর আগে যখন হরিয়ানায় কংগ্রেসের সরকার ছিল তখন কীভাবে হরিয়ানায় লুটেপুটে খেয়েছে ওরা।

মোদীর অভিযোগ, এখানে কৃষকদের জমি লুটে নিয়েছিল ওরা। রাজ্যকে দালাল ও দামাদদের হাতে তুলে দিয়েছিল। সেই দালাল ও জামাইদের হাত থেকে বাঁচতে হলে পদ্ম চিহ্নেই বোতাম টিপুন। 


```