Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কীভাবে এত ভাল হিন্দি শিখলে? পরীক্ষা পে চর্চায় কেরলের ছাত্রীর কবিতা শুনে অবাক প্রধানমন্ত্রী

নির্ধারিত সময় মেনে এদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী 'পরীক্ষা পে চর্চা' নিয়ে আলোচনা শুরু করেন।

কীভাবে এত ভাল হিন্দি শিখলে? পরীক্ষা পে চর্চায় কেরলের ছাত্রীর কবিতা শুনে অবাক প্রধানমন্ত্রী

পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 10 February 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে 'পরীক্ষা পে চর্চা' (Pariksha Pe Charcha 2025) শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে দিল্লির একটি নার্সারিতে পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন তিনি। কীভাবে নিজেদের পরীক্ষার চাপ থেকে একেবারে ফ্রি রাখা যায়, দারুণ নম্বর পাওয়া যায় সে সংক্রান্ত কিছু টিপস দিতে শোনা যায় মোদীকে। 

নির্ধারিত সময় মেনে এদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী 'পরীক্ষা পে চর্চা' নিয়ে আলোচনা শুরু করেন। এটি অষ্টম সংস্করণ। এদিন স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলার সময় কেরলের এক ছাত্রীর হিন্দি শুনে রীতিমতো অবাক হয়ে যান মোদী। ছাত্রীটি শুভেচ্ছা জানানোর সময় নিজের লেখা কবিতা পড়ে শোনান। 

প্রধানমন্ত্রী আকাঙ্ক্ষা নামে ওই পড়ুয়ার থেকে জানতে চান কীভাবে সে এত ভাল হিন্দি শিখল? উত্তর আসে “আমি হিন্দি খুব ভালবাসি।” জানায় হিন্দিতে কবিতাও লেখে সে। এরপর নিজের লেখা একটি কবিতা প্রধানমন্ত্রীকে পড়ে শোনায় ছাত্রীটি। 

দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলেন বহু রাজনৈতিক নেতারা। যা নিয়ে বারবার সরব হতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। তবে এদিন একজন কেরলের বাসিন্দা হয়েও কীভাবে এত ভাল হিন্দি বলা সম্ভব তা নিয়ে প্রশ্ন করে বসেন মোদী।  

“ইতনা শোর হ্যায় বাজারো মে, ইতনা শোর হ্যায় গলিও মে, কিউ তু আপনি কলম লে কর বেয়ঠা হ্যায় ফির এক গজল লিখনে, ফির উস কিতাব কো পড়নে পর তু লিখানা ক্যা চাতাহে, এইসা ক্যা হে তেরা মন মে?... আকাঙ্ক্ষার কবিতার লাইন ছিল এমনই।

দেখা যায় একটি কাগজে নিজের লেখা কবিতা লিখে এনেছে আকাঙ্ক্ষা। প্রধানমন্ত্রীর হিন্দিতে লেখা তাঁর কবিতা শুনে রীতিমতো মুগ্ধ হয়ে যান। সেই সুন্দর মুহূর্তের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। 

নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলেও এদিনের সেশনের একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দিল্লির সুন্দর নার্সারিতে শিক্ষার্থীদের সাথে পরীক্ষার খুঁটিনাটি নিয়ে কথা বলছেন। চলতি বছর ৩.১৫ কোটিরও বেশি শিক্ষার্থী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের জন্য নিজের নাম রেজিস্ট্রেশন করেন। এছাড়াও, ১৯.৮০ লক্ষ শিক্ষক এবং ৫.২০ লক্ষ অভিভাবক আজকের এই অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন সম্পুর্ণ করেন। 

প্রধানমন্ত্রী এদিন বলেন,  অভিভাবকরা সন্তানদের ঘর সাজানোর জিনিসের মতো ব্যবহার করতে পারেন না। অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়। এদিন এক এক ছাত্রী প্রধানমন্ত্রীর কাছে দুঃখ করে বলে যে ৯৫ শতাংশ টার্গেট থাকলেও, ৯৩ শতাংশ পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এটাকে ব্যর্থতা নয়, সাফল্য বলেই ধরা উচিত। 

মোদী মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী মোদী বলেন যে প্রত্যেকদিন ২৪ ঘন্টা সময় পাই আমরা। এটি সঠিকভাবে পরিচালনা করা গুরুত্বপূর্ণ। কেউ কেউ ২৪ ঘন্টায় অনেক কিছু করে, আবার কেউ কেউ শুধু নষ্ট করে। আপনার সময় যতটা সম্ভব দক্ষতার সঙ্গে ব্যবহার করুন। 

এছাড়াও এদিন পরীক্ষার উপর আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী পড়ুয়াদের খাওয়া-দাওয়ার উপরে জোর দেন। তিনি বলেন যে শিশুদের ৩২ বার খাবার চিবানো উচিত। কী খাওয়া উচিত এবং কী খাওয়া উচিত নয় সে সম্পর্কেও কথা বলেন। মনে করিয়ে দেন বাজরার উপকারিতা।


```