Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হায়দরাবাদ থেকে এসেছে প্লাজমা কাটার, উত্তরকাশীতে কীভাবে হবে ম্যানুয়াল ড্রিলিং

মেশিন দিয়ে মাটি খুঁড়ে, পাথর সরিয়ে রাস্তা তৈরি করা সম্ভব নয়। এবার ম্যানুয়াল ড্রিলিংই করতে হবে। শ্রমিকদের অন্ধকার সুড়ঙ্গ থেকে উদ্ধার করতে এবার প্ল্যান-বি কাজে লাগানো হচ্ছে বলে খবর।

হায়দরাবাদ থেকে এসেছে প্লাজমা কাটার, উত্তরকাশীতে কীভাবে হবে ম্যানুয়াল ড্রিলিং

শেষ আপডেট: 25 November 2023 18:33

দ্য ওয়াল ব্যুরো: কেটে গিয়েছে ১৩টা দিন। ১৪ দিনের মাথায় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের। সুড়ঙ্গের ভিতর এখনও আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। কখন ও কীভাবে তাঁদের উদ্ধার করা হবে সেদিকেই তাকিয়ে গোটা দেশ। বারে বারেই উদ্ধারকাজ বাধা পাচ্ছে। ব্রিটিশ আমলের অগার মেশিন ভেঙে গেছে। কাজেই মেশিন দিয়ে মাটি খুঁড়ে, পাথর সরিয়ে রাস্তা তৈরি করা সম্ভব নয়। এবার ম্যানুয়াল ড্রিলিংই করতে হবে। শ্রমিকদের অন্ধকার সুড়ঙ্গ থেকে উদ্ধার করতে এবার প্ল্যান-বি কাজে লাগানো হচ্ছে বলে খবর।

জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমের তরফ থেকে জানানো হয়েছে, লম্বালম্বি খনন করতে হবে। তাহলেই ৮৬ মিটার এইভাবে মাটি খুঁড়লে সিল্কিয়ারা টানেলের ধ্বংসাবশেষ অবধি রাস্তা পাওয়া যাবে।

অগার মেশিন নষ্ট হয়ে গেছে। কাজেই সেটি দিয়ে আর কাজ হবে না। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, হায়দরাবাদ থেকে আধুনিক প্লাজমা কাটার নিয়ে আসা হয়েছে। আগামীকাল থেকে ফের মাটি খোঁড়ার কাজ শুরু হবে। দল। শুক্রবার রাতে সুড়ঙ্গের ভিতরে লোহার পাইপে ধাক্কা লাগে, থামিয়ে দেওয়া হয় উদ্ধারকাজ। ক্ষতিগ্রস্ত হয় ড্রিলিংয়ে ব্যবহৃত অগার মেশিন। এবার শ্রমিক দিয়েই মাটি খোঁড়ার কাজ শুরু হবে। এটাই শেষ ভরসা।

সুড়ঙ্গে মাত্র ১০ শতাংশ ড্রিলিং বাকি রয়েছে। শ্রমিকরা এই অংশের মাটি কোদাল দিয়ে খনন করবে। পাশাপাশি প্লাজমা কাটার মেশিন ব্যবহার করা হবে। ১৮ থেকে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে এই অংশের খনন করার জন্য। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, আটকে পড়া শ্রমিকদের থেকে আর ১২ মিটারের মতো দূরত্ব বাকি। এই অংশটা কোদাল দিয়েই খোঁড়া হবে। পাইপ দিয়ে ঢুকবেন দুজন শ্রমিক। একজন মাটি কাটবেন, অন্যজন ভাঙা পাথর-মাটি বের করে আনবেন। যে স্ট্রেচারে দড়ি বেঁধে শ্রমিকদের টেনে বের করে আনার পরিকল্পনা ছিল, সেই স্ট্রেচারেই ভাঙা মাটি-পাথর বের করে আনা হবে।

শ্রমিকরা যখন কোদাল দিয়ে মাটি খুঁড়বেন তখন ভার্টিকাল বা লম্বালম্বি খননকাজও শুরু হবে সুড়ঙ্গে। এই ভার্টিকাল ড্রিলিং হবে প্লাজমা কাটার মেশিন দিয়ে।

আজ ঘটনাস্থলে গিয়ে গোটা প্রস্তুতি খতিয়ে দেখেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি বলেছেন, “শ্রমিকদের বের করে আনতে সবরকম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আমার সঙ্গে কয়েকজনের কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন ভাল আছেন। সঠিক সময়ে খাবার-জল পাচ্ছেন সকলে। শ্রমিকদের একটাই দাবি, সুরক্ষিত ভাবে উদ্ধার করা হোক। মানসিক ভাবেও শক্ত রয়েছেন তাঁরা। বিকল্প পথে তাঁদের উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে।”


```