Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিন এগোচ্ছে প্রযুক্তিতে, ভারতে শুধু বাড়ছে ফুড ডেলিভারি স্টার্টআপ! গোয়েলের মন্তব্যে বিতর্ক

সরকারি তথ্য বলছে, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ সেক্টর। দেশে ১.৫৭ লক্ষ স্টার্টআপ সরকারিভাবে স্বীকৃত, যার মধ্যে ১০০টিরও বেশি ইউনিকর্ন স্টার্টআপ। কিন্তু এত স্টার্টআপ থাকলেও প্রযুক্তি ক্ষেত্রে বড় উদ্ভাবন কম হচ্ছে বলে মনে করছেন মন্ত্রী।

চিন এগোচ্ছে প্রযুক্তিতে, ভারতে শুধু বাড়ছে ফুড ডেলিভারি স্টার্টআপ! গোয়েলের মন্তব্যে বিতর্ক

পীযূষ গোয়েল

শেষ আপডেট: 4 April 2025 13:08

দ্য ওয়াল ব্যুরো: চিন-সহ অন্যান্য দেশের স্টার্টআপ সংস্থা অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে কিন্তু আমাদের দেশ পিছিয়ে রয়েছে। ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর মতে, চিনের স্টার্টআপগুলি যেখানে বৈদ্যুতিক যানবাহন, ব্যাটারি প্রযুক্তি, সেমিকন্ডাক্টর এবং কৃত্তিম বুদ্ধিমত্তার (AI) মতো প্রযুক্তি নিয়ে কাজ করছে, সেখানে ভারতের বহু স্টার্টআপ শুধু খাবার সরবরাহ, বেটিং এবং ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপে মনোনিবেশ করেছে। 

বৃহস্পতিবার ‘স্টার্টআপ মহাকুম্ভ’-র মঞ্চ থেকে গোয়েল প্রশ্ন তোলেন, ভারত কি শুধু কম মজুরির চাকরির দিকেই মনোযোগ দেবে, নাকি প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে এগনোর চেষ্টাও করবে? বলেন, 'আমরা কি শুধু আইসক্রিম বা চিপস বানাব? দোকানদারি করতেই কি এসেছি আমরা? ভারতের তরুণ প্রজন্ম কি শুধু খাবার সরবরাহকারী হতে চায়, নাকি তারা প্রযুক্তিগত পরিবর্তনেও অংশ নিতে চায়? এটাই কি ভারতের ভবিষ্যৎ? এটাকে স্টার্টআপ বলা যায় না, এটা শুধুই উদ্যোক্তা হওয়া।'

সরকারি তথ্য বলছে, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ সেক্টর। দেশে ১.৫৭ লক্ষ স্টার্টআপ সরকারিভাবে স্বীকৃত, যার মধ্যে ১০০টিরও বেশি ইউনিকর্ন স্টার্টআপ। কিন্তু এত স্টার্টআপ থাকলেও প্রযুক্তি ক্ষেত্রে বড় উদ্ভাবন কম হচ্ছে বলে মনে করছেন মন্ত্রী। হতাশা প্রকাশ করে তাঁর মত, 'আজকের ভারতের স্টার্টআপগুলি কী করছে? খাবার সরবরাহের অ্যাপ বানাচ্ছে, যেখানে বেকার যুবকদের সস্তা শ্রমিক বানানো হচ্ছে, যাতে ধনী মানুষজন ঘরে বসেই খাবার পেয়ে যান।'

ভারতের প্রযুক্তি উদ্ভাবনের অভাব উদ্বেগজনক। দেশের ১.৫৭ লক্ষ স্টার্টআপের মধ্যে মাত্র হাজারটি সংস্থা ডিপ-টেক (Deep-Tech) খাতে কাজ করছে, যা 'অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি' বলে মনে করেন তিনি। মন্ত্রীর মতে, ভারতে নতুন স্টার্টআপগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু অনেক প্রতিভাবান তরুণ উদ্যোক্তা মাত্র ২৫-৫০ লক্ষ টাকার বিনিময়ে তাদের উদ্ভাবনী ধারণা বিদেশি কোম্পানির হাতে বিক্রি করে দিচ্ছেন। যা দেখে সত্যি খারাপ লাগছে বলে উল্লেখ করেন তিনি। 

বৃহস্পতিবার পীযূষ গোয়েলের করা ওই বক্তব্য নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়। বিভিন্ন শিল্পপতি ও স্টার্টআপ উদ্যোক্তারা তাঁর মন্তব্যের বিরোধিতা করতে শুরু করেন। জেপ্টোর সিইও আদিত পালিচা বলেন, 'সরকারকে দেশীয় স্টার্টআপগুলিকে পিছনে না টেনে বরং তাদের উন্নতির জন্য সমর্থন করা উচিত।'

ইনফোসিসের প্রাক্তন শীর্ষ কর্মকর্তা মোহনদাস পাইও গোয়েলের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, 'এটা ঠিক নয়। ভারতে ডিপ-টেক স্টার্টআপের বৃদ্ধির জন্য তিনি কী উদ্যোগ নিয়েছেন?'

পীযূষ গোয়েলের মন্তব্যের অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সেখানেও বিতর্ক শুরু হয়। নেটিজেনদের একাংশ এনিয়ে তুমুল সমালোচনা করেন।


```