ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি
শেষ আপডেট: 3 March 2025 19:52
দ্য ওয়াল ব্যুরো: ফের হিংস্র পিটবুলের (Pitbull) আক্রমণে গুরুতর জখম হলেন এক যুবক। জানা গিয়েছে, কুকুরটি নয়ডার (Noida) ১০৮ নম্বর সেক্টরে একটি শেল্টার হোমে (Shelter Home) থাকত। সেখানেই তাকে দেখাশোনা করতেন ওই ব্যক্তি। পায়ে গুরুতর চোট নিয়ে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে তাঁকে।
পুরো ঘটনার ফুটেজ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তা সামনে আসতেই চোখ কপালে উঠেছে দেশবাসীর। সেখানে দেখা যাচ্ছে, একটি লোহার গেট পেরিয়ে ভিতরে আসতেই যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে পিটবুল। ওই যুবক বাঁচার শত চেষ্টা করলেও লাভ কিছুই হয়নি। এরপর চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেননি সাহায্যের জন্য।
দেখা যায় রীতিমতো যন্ত্রণায় ছটফট করছেন যুবক। রক্তে ভেসে যাচ্ছে পা। এমন অবস্থায় বারবার পিটবুলকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে কামড়ে, হিঁচড়ে যুবককে একেবারে ক্ষতবিক্ষত করে ফেলে কুকুরটি। পরে হোমের অনান্য কর্মীরা অনেক কষ্টে তাঁকে হিংস্র কুকুরের হাত থেকে রক্ষা করে হাসপাতালে পাঠায়।
#नोएडा में कुत्तों के हमले का रूह कपाने वाला वीडियो आया सामने
— PRIYA RANA (@priyarana3101) March 3, 2025
सेक्टर 108 के सेल्टर होम में कर्मचारी पर पिटबुल कुत्ते ने किया हमला
कड़ी मशक्कत के बाद कर्मचारी को कुत्ते से छुड़वाया
पिटबुल से अचानक टांग को पकड़ा दस मिनट तक सेल्टर होम में पिटबुल का कर्मचारी पर हमला @CeoNoida pic.twitter.com/BhQMsgZOsK
উল্লেখ্য, গত বছরের মার্চ মাসেই একাধিক হিংস্র প্রজাতির কুকুর আমদানি করা, বাচ্চার জন্ম দেওয়া, এমনকি বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই সব হিংস্র কুকুর বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সেই তালিকায় রয়েছে রটউইলার, পিটবুল, টেরিয়ার, উল্ফ ডগস, ম্যাসটিফস সহ নানা ধরনের হিংস্র কুকুর। তারপরেও কীভাবে নয়ডার ওই শেল্টারে হিংস্র কুকুরকে রাখা হয়েছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হোমের মালিককে আটক করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।