Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

যৌনাঙ্গে পিন, মুখে লঙ্কার গুঁড়ো, বেধড়ক মারধর! কেরলে নৃশংস অত্যাচারের শিকার দুই যুবক

কেরলের চারালাকুন্নুতে দুই যুবককে বাড়িতে ডেকে লোহার রড দিয়ে পেটানো, যৌনাঙ্গে পিন ফোটানো, মুখে লঙ্কার গুঁড়ো ছোড়া সহ নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে।

যৌনাঙ্গে পিন, মুখে লঙ্কার গুঁড়ো, বেধড়ক মারধর! কেরলে নৃশংস অত্যাচারের শিকার দুই যুবক

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 15 September 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো: যুবকদের বাড়িতে ডেকে নৃশংস অত্যাচার চালাল কেরলের এক দম্পতি। অভিযোগ, প্রথমে দুই যুবককে নানা কথা বলে বাড়িতে ডাকা হয়। তারপর তাঁদের ওপর নির্যাতন চালানো হয়। সাইকেলের চেন, লোহার রড, লঙ্কার স্প্রে, স্টেপলারের পিন ফোটানো, কিছুই বাদ যায়নি। সঙ্গমে লিপ্ত হতেও বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে।  

অভিযুক্ত স্বামী-স্ত্রী জয়েশ ও রেশমি চারালাকুন্নুর কোইপুরম এলাকার বাসিন্দা। নীলমপেরুর বাসিন্দা প্রথম অভিযোগকারী যুবকের দাবি, তাঁকে প্রথমে বাড়িতে ডাকা হয় আলাপের পর। রেশমির সঙ্গে যৌনক্রিয়ায় বাধ্য করেন তাঁর স্বামী জয়েশই। সবকিছু রেকর্ড করেন তিনি। এরপর শুরু হয় নির্যাতন। যুবককে বেঁধে লোহার রড ও সাইকেলের চেন দিয়ে মারধর করা হয়। দেখানো হয় ছুরি। লঙ্কা স্প্রে ছুড়ে দেওয়া হয় মুখে।

এখানেই শেষ নয়, এরপর ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে অসুস্থ অবস্থায় যুবককে ফেলে দেওয়া হয় একটি অটোরিকশা স্ট্যান্ডে।

দ্বিতীয় ঘটনা ঘটে ওনমের দিন। এই যুবক জয়েশের এক প্রাক্তন সহকর্মী। তাঁকে উৎসবে বাড়িতে ডেকে নৃশংসভাবে মারধর করা হয়। শরীরের ২৩ জায়গায়, এমনকি যৌনাঙ্গেও, স্ট্যাপলার পিন ফোটানোর অভিযোগ উঠেছে। তাঁর কাছ থেকেও টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ওই দুজন।

প্রথমদিকে ভয়ে ওই যুবক অজ্ঞাত দুষ্কৃতীর হাতে আক্রান্ত হওয়ার গল্প বলেছিলেন চিকিৎসকদের। কিন্তু পরে পুলিশি জেরায় ভরসা পেয়ে আসল ঘটনা খুলে বলেন।

আরমুলা থানার এক অফিসার জানান, দুটি ঘটনাই একই তদন্তের আওতায় রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে ওই দম্পতির বিরুদ্ধে। এক অভিযোগকারীর দাবি, নির্যাতনের নেপথ্যে কালাজাদুর আচার থাকতে পারে। পুলিশ সেই দাবি খতিয়ে দেখছে।

আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে কেরলের এই দম্পতি।


```