Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Tejas Crash: বিপদ বুঝতে পেরে বেরনোর চেষ্টা করেছিলেন পাইলট! সামনে এল ভিডিও, সময়ের অভাবেই ব্যর্থ

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার নমংশ স্যালের (Wing Commander Namansh Syal)। এবার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে ধরা পড়েছে, বিমান ভেঙে পড়ার আগের সেই ভয়াবহ মুহূর্ত। 

Tejas Crash: বিপদ বুঝতে পেরে বেরনোর চেষ্টা করেছিলেন পাইলট! সামনে এল ভিডিও, সময়ের অভাবেই ব্যর্থ

তেজস দুর্ঘটনা!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 November 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ের আকাশে প্রদর্শনীর সময়েই ভেঙে পড়ে ভারতীয় সেনার যুদ্ধবিমান তেজস (Tejas Jet Crash)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার নমংশ স্যালের (Wing Commander Namansh Syal)। এবার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে ধরা পড়েছে, বিমান ভেঙে পড়ার আগের সেই ভয়াবহ মুহূর্ত। নতুন ফুটেজে ইঙ্গিত মিলেছে, বিপদ বুঝতে পেরেই নমংশ বেরনোর চেষ্টা করেছিলেন, কিন্তু উচ্চতা ও সময়ের অভাবের কারণে তা সম্ভব হয়নি।

এয়ার শো-তে (Dubai Airshow) তেজস একটি লো-অল্টিটিউড অ্যারোবেটিক স্টান্ট দেখাচ্ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি নীচের দিকে ঘুরে আবার ওপরে ওঠার চেষ্টা করছে। ঠিক সেই সময় একটি নেগেটিভ-জি টার্ন নিচ্ছিল যুদ্ধবিমানটি (Tejas Jet crash), যা সাধারণত উচ্চতা বেশি থাকলে নিরাপদে করা যায়। কিন্তু তখন বিমানটি খুব নীচ দিয়ে উড়ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি আরও নীচে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ে, মুহূর্তেই বিশাল অগ্নিগোলার সৃষ্টি হয়, চারদিকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ার স্তম্ভ।

নতুন ভিডিওতে দেখা গেছে, একটি ছাতার মতো বস্তু ঝলক দিয়ে মিলিয়ে যায়। বিশেষজ্ঞদের ধারণা, সেটি পাইলটের ইজেকশন সিস্টেম সক্রিয় করার ইঙ্গিত হতে পারে। অর্থাৎ, উইং কম্যান্ডার স্যাল হয়তো শেষ মুহূর্তে ইজেক্ট করার চেষ্টাও করেছিলেন, কিন্তু তখন বিমান এতটাই নীচে ছিল যে নিজেকে বাঁচানোর চেষ্টা ব্যর্থ হয়।

তেজসের (Tejas) এটি গত ২৪ বছরের মধ্যে দ্বিতীয় দুর্ঘটনা। ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সালমেরে ভেঙে পড়েছিল একটি তেজস। সেই প্রথম দুর্ঘটনা ছিল ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড়ান থেকে ২৩ বছরের ইতিহাসে। তখন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। তবে দুবাইয়ের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের।

দুঃখজনক এই দুর্ঘটনার মধ্যেও তেজসের প্রযুক্তিগত ক্ষমতা ও উন্নয়নের ইতিহাস ফের আলোচনায় এসেছে। কারণ ভারতীয় প্রতিরক্ষা শক্তির অন্যতম প্রধান প্রতীক হয়ে উঠেছে স্বদেশি প্রযুক্তিতে তৈরি এই লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (Light Combat Aircraft)।

উইং কম্যান্ডার নমংশ স্যাল ( Wing Commander Namansh Syal) হিমাচল প্রদেশের কাংড়া জেলার বীরপুত্র ছিলেন। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শোকপ্রকাশ করে বলেন, "তাঁর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। দেশ একজন বীর, কর্তব্যপরায়ণ এবং সাহসী পাইলটকে হারিয়ে ফেলল। শোকার্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি।"

বর্তমানে তেজসের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে—মার্ক ১, মার্ক ১এ এবং মার্ক ২। ২০১৬ সালে এটি প্রথমবার ভারতীয় বায়ুসেনার ৪৫ নম্বর স্কোয়াড্রনে (ফ্লাইং ড্র্যাগার্স) অন্তর্ভুক্ত হয়েছিল এবং বর্তমানে বায়ুসেনার দুটি স্কোয়াড্রনে এটি ব্যবহৃত হচ্ছে। চলতি বছর অগস্টেই ভারত সরকার ৯৭টি তেজস মার্ক ১এ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তেও ছাড়পত্র দিয়েছে।


```