
শেষ আপডেট: 29 December 2023 18:26
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষামূলক ভ্রমণে চুমু, জাপটাজাপটি?
এ কেমন স্কুল?
কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার চিন্তামণি মহকুমার মুরুগামল্লা গ্রামের একটি উচ্চপ্রাথমিক বিদ্যালয়ের এডুকেশনাল ট্যুরের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। আর তাতেই কার্যত কেঁপে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সেইসব ছবিতে দেখা গেছে, ক্লাস টেনের এক ছাত্রের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শিক্ষিকা। কখনও আশ্লেষে শিক্ষিকাকে চুমু খাচ্ছে ছাত্র, কখনও জড়িয়ে ধরছে। ফিল্মি কায়দায় হাতে ফুল নিয়ে আঁচল টেনে ধরছে, আবার কখনও শিক্ষিকাকে কোলে তুলে নাচানাচি করছে।
সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়িয়েছে তাতে জানা গেছে, স্কুলের ছাত্রদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা। সেখানেই এক শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় এক ছাত্রকে। শিক্ষিকাকে রীতিমতো জাপটে ধরে চুমু খেতে দেখা গেছে ছাত্রকে। কোলে তুলতেও দেখা গেছে।
Where are we heading as a society ?
— Amit Singh Rajawat (@satya_AmitSingh) December 28, 2023
Pictures and videos from a romantic photoshoot of a government school teacher with a Class 10 student in Karnataka's Murugamalla Chikkaballapur district, went viral, following which the student's parents filed complaint with the Block… pic.twitter.com/WviIHtOP3J
নাবালক পড়ুয়া আবার ক্যামেরার সামনে পোজ দিয়ে সেইসব ছবি তুলেছে। সেখানে হাসিমুখে দেখা গেছে শিক্ষিকাকেও। আর এইসব ছবি দেখেই তেলেবেগুনে চটেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, শিক্ষিকারই যদি এই অবস্থা হয় তাহলে ছাত্ররা কী শিখবে! অবিলম্বে শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে অভিভাবকদের তরফে।
ছাত্র-শিক্ষিকার চুম্বনরত সেইসব ছবির কোলাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত সিং রাজাওয়াত নামে এক ব্যক্তি। রাজাওয়াতের প্রশ্ন, “আমরা কোনদিকে এগোচ্ছি?” ছাত্র-শিক্ষকের শ্রদ্ধার সমীকরণটাই বদলে যাচ্ছে।
এর আগেও ছাত্র-শিক্ষিকার প্রেম, পালিয়ে যাওয়ার নানা খবর সামনে এসেছে। বিহারের স্কুলে শিক্ষিকার উদ্দাম নৃত্যের দৃশ্যও ভিডিওবন্দি হয়ে ভাইরাল হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে খোদ শিক্ষিকার কুরুচিকর অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্নও উঠেছে বহুবার। তারপরেও এমন ঘটনা ঘটছে ও ঘটে চলেছে।