Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফোগতের ওজন কমাতে চুল ছাঁটা, রাতজাগা, রক্ত বের করেও শেষরক্ষা হল না, কেন বাতিল তোলপাড় দেশ

এমনকী তাঁর শরীর থেকে রক্ত বের করে ফেলার চেষ্টাও হয়।

ফোগতের ওজন কমাতে চুল ছাঁটা, রাতজাগা, রক্ত বের করেও শেষরক্ষা হল না, কেন বাতিল তোলপাড় দেশ

ভিনেশ ফোগত।

শেষ আপডেট: 7 August 2024 14:25

দ্য ওয়াল ব্যুরো: ভিনেশ ফোগতের ওজন কমাতে রাতভর চেষ্টা চললেও শেষরক্ষা হল না। জানা গিয়েছে, ফোগত নিজে এবং তাঁর কোচ ও সহকর্মীরা অসংখ্য চেষ্টা করেও পারলেন না। ওজন কমাতে ফোগতের চুল ছেঁটে ছোট করে ফেলা হয়। এমনকী তাঁর শরীর থেকে রক্ত বের করে ফেলার চেষ্টাও হয়। কিন্তু, এতকিছু পরেও তিরে এসে ডুবল তরী।

অলিম্পিক্সে ৫০ কেজির মহিলা কুস্তিতে সোনা জয়, নিদেনপক্ষে রুপোর পদক থেকেও বঞ্চিত হচ্ছেন ভিনেশ ফোগত। তাঁকে প্রতিযোগিতা থেকেই বাদ পড়তে হতে পারে। ইউনাইটেড ওয়ার্ল্ড কুস্তির বিধি বলছে, যদি কোনও কুস্তিগির ওজনের পরীক্ষায় ব্যর্থ হন, তাহলে তাঁকে প্রতিযোগিতা থেকে সরে যেতে হবে এবং কোনও ব়্যাঙ্কিং ছাড়াই একেবারে শেষ নম্বরে ঠেলে দেওয়া হবে। ভিনেশ ফোগত হলেন প্রথম কুস্তিগির যিনি ফাইনাল থেকে ওজন বেশি হওয়ার কারণে বাদ পড়লেন।

ফোগতের এই দুঃখজনক বিদায়ে বেজিং গেমসে ভারতের হয়ে সোনাজয়ী অভিনব বিন্দ্রা এক এক্সবার্তায় লিখেছেন, আমি আজ সম্পূর্ণ ক্ষতবিক্ষত। তিনি এও বলেছেন, তবে কোনও কোনও সময় আসে যখন আপনার মতো খেলোয়াড়ের সোনার পদকের প্রয়োজন পড়ে না। কারণ আপনি হলেন মানুষের কাছে সত্যিকারের চ্যাম্পিয়ন।


```