Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের জনবিস্ফোরণ সর্বোচ্চে পৌঁছবে ৩৮ বছরের মধ্যে, ২১ শতকেও শীর্ষে এদেশ, বলছে রাষ্ট্রসঙ্ঘ

দেশের জনসংখ্যা হবে ১৭০.১ কোটি।

ভারতের জনবিস্ফোরণ সর্বোচ্চে পৌঁছবে ৩৮ বছরের মধ্যে, ২১ শতকেও শীর্ষে এদেশ, বলছে রাষ্ট্রসঙ্ঘ

রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির রিপোর্টে এই তথ্য সামনে এসেছে

শেষ আপডেট: 12 July 2024 16:52

দ্য ওয়াল ব্যুরো: ভারতের জনবিস্ফোরণ সর্বোচ্চ সংখ্যায় পৌঁছবে আর মাত্র ৩৮ বছরেই। ২১০০ সালে সর্বাধিক জনসংখ্যার স্বর্ণপদক থাকবে ভারতেরই গলায়। রুপো চিনের এবং ব্রোঞ্জ পাকিস্তানের। জনসংখ্যার নিরিখে ভারত সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করবে ২০৬২ সালের মধ্যে। তখন দেশের জনসংখ্যা হবে ১৭০.১ কোটি। রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির রিপোর্টে এই তথ্য সামনে এসেছে বৃহস্পতিবার।

বর্তমানে সর্বাধিক জনসংখ্যার দেশ ভারত এই শতাব্দীর শেষেও সেই রেকর্ড ধরে রাখবে বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘের এই রিপোর্ট। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে জানা যাচ্ছে, ভারতের জনসংখ্যার হার কমতে শুরু করবে ২০৬২ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে। ওই বছর ভারতে ২ লক্ষ ২২ হাজার জনসংখ্যা বৃদ্ধি ঘটবে। এরপর দেশের জনসংখ্যার হার কমতে থাকবে।

২০৬৩ সালে দেশে ১ লক্ষ ১৫ হাজার লোকসংখ্যা কমবে। ২০৬৪ সালে আবার ৪ লক্ষ ৩৭ হাজার এবং ২০৬৫ সালে ৭ লক্ষ ৯৩ হাজার জনসংখ্যা বৃদ্ধি পাবে। বর্তমানে জনসংখ্যায় ভারত সবার উপরে রয়েছে। এখন দেশে ১৪৫.১ কোটি মানুষের বাস। তারপরেই রয়েছে চিন। ১৪১.৯ কোটি মানুষ বাস করেন সেদেশে। পাশাপাশি আমেরিকার জনসংখ্যা মাত্র ৩৪.৫ কোটি।

উল্লেখযোগ্য হল, ২০৫৪ সালে ভারত ও চিন তাদের অবস্থান ধরে রাখতে পারলেও আমেরিকাকে টপকে যাবে পাকিস্তান। পাকিস্তান তৃতীয় স্থানে পৌঁছবে ৩৮.৯ কোটি জনসংখ্যা নিয়ে। এই অবস্থান জারি থাকবে একুশ শতক পর্যন্ত।

বিশ্বের ছবিটা তুলে ধরে রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট বলছে, ২০৮৩ সাল থেকে পৃথিবীর জনসংখ্যা কমতে থাকবে। বর্তমান ৮১৬ কোটির পৃথিবীবাসীর সংখ্যা ওই বছর গিয়ে দাঁড়াবে ১০১৯.৯৯ কোটিতে। এবছর থেকে ২০৫৪ পর্যন্ত আর যেখানে জনসংখ্যা বৃদ্ধি পাবে সেগুলি হল আফ্রিকার অ্যাঙ্গোলা, মধ্য আফ্রিকা, কঙ্গো, নাইজার এবং সোমালিয়া। একইসঙ্গে রিপোর্টে রয়েছে যে, ২০৮০ সালের মধ্যে ৬৫ বছরের মানুষের সংখ্যা ১৮ বছরের নীচে বয়সের তুলনায় বেশি হয়ে যাবে।


```