Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিলা জুনিয়র চিকিৎসকের চুলির মুঠি ধরে লোহার খাটে মাথা ঠুকে দিল রোগী! নিন্দার ঝড় দেশজুড়ে

জানা গেছে, আহত ওই চিকিৎসককে ফার্স্ট এইড দেওয়া হয়েছে। তাঁর শারীরিক ক্ষততে প্রলেপ দেওয়া হয়েছে, কিন্তু এই ঘটনায় মানসিকভাবে তিনি এখনও ট্রমায়।

মহিলা জুনিয়র চিকিৎসকের চুলির মুঠি ধরে লোহার খাটে মাথা ঠুকে দিল রোগী! নিন্দার ঝড় দেশজুড়ে

ডিউটিরত মহিলা ডাক্তারকে মার।

শেষ আপডেট: 27 August 2024 13:54

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে তরুণী পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সারা দেশ প্রতিবাদে ফেটে পড়েছে। দেশের নানা প্রান্তে কর্মবিরতিও করেছেন চিকিৎসকরা। এখনও বিচারের দাবিতে পথে নামছেন মানুষ। কিন্তু এত কিছুর মধ্যেও বাস্তব পরিস্থিতি যে সেই তিমিরেই থেকে গেছে, ডাক্তারদের প্রাণ যে এখনও বিপন্ন, সেই ছবিই স্পষ্ট হল তিরুপতিতে মহিলা ডাক্তারদের উপর হামলার ঘটনায়। 

শ্রীবেঙ্কটেশ্বর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে এক মহিলা জুনিয়র ডাক্তারের চুলির মুঠি ধরে লোহার খাটের উপর ঠুকে দেওয়ার অভিযোগ উঠেছে। সিসি ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পড়েছে। দ্রুত ভাইরাল হয়েছে সেই ভিডিও। দ্য ওয়াল যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি। 
 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক রোগী রীতিমতো হিংস্রভাবে ওই মহিলা ডাক্তারের চুল ধরে, হাসপাতালের বিছানার স্টিলের ফ্রেমে মাথা ঠুকে মারছে। আচমকা এমন ঘটনায় ওয়ার্ডের অন্যান্য ডাক্তাররা ছুটে আসেন, দ্রুত থামানো হয় ওই আক্রমণকারী রোগীকে, তাকে সরিয়েও দেওয়া হয় সেখান থেকে।

দেখুন সেই ভিডিও।

জানা গেছে, আহত ওই চিকিৎসককে ফার্স্ট এইড দেওয়া হয়েছে। তাঁর শারীরিক ক্ষততে প্রলেপ দেওয়া হয়েছে, কিন্তু এই ঘটনায় মানসিকভাবে তিনি এখনও ট্রমায়।
 
হাসপাতাল সূত্রের খবর, ঠিক কেন এই হামলা হল, কী ঘটেছিল, তাই নিয়ে সঠিক তথ্য মেলেনি এখনও। তবে এই ঘটনায় চিকিৎসকরা তো ক্ষুব্ধ বটেই, সেই সঙ্গে জনসাধারণের মধ্যেও রাগ চারিয়ে গিয়েছে। 
 
ঘটনার পর হাসপাতালের চিকিৎসক এবং কর্মীরা তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থার দাবিতে বিক্ষোভ করেন। এই হিংসাত্মক পরিবেশে রোগী পরিষেবা দিতে অস্বীকার করেন। তিরুপতির জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, 'আমরা কর্তৃপক্ষের কাছে দাবি করছি, অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। ঘটনার বিস্তারিত তদন্ত এবং ন্যায়বিচার অত্যন্ত জরুরি। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে।  নিরাপত্তা প্রোটোকলে প্রয়োজনীয় বদল আনতে হবে।'


```