Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

৮ কোটির মাদক-সহ অমৃতসর বিমানবন্দর থেকে গ্রেফতার যাত্রী, ব্যাগে তল্লাশি চালাতেই পর্দাফাঁস

ঘটনার পর অমৃতসরের শ্রী গুরু রামদাস বিমানবন্দরের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

৮ কোটির মাদক-সহ অমৃতসর বিমানবন্দর থেকে গ্রেফতার যাত্রী, ব্যাগে তল্লাশি চালাতেই পর্দাফাঁস

ফাইল ছবি

শেষ আপডেট: 1 March 2025 18:52

দ্য ওয়াল ব্যুরো: ৮ কোটি টাকার মাদক (Drugs)-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হল অমৃতসর বিমানবন্দর (Amritsar Airport) থেকে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মনদীপ সিং (Mandeep Singh)। মালয়েশিয়া থেকে বিমানে চেপে অমৃতসর বিমান বন্দরে নামতেই সন্দেহ হওয়ায় কাস্টমসের আধিকারিকরা তার ব্যাগে তল্লাশি চালাতেই সবকিছুর পর্দাফাঁস হয়।  

গত ২৬ ফেব্রুয়ারি ঘটনা ঘটলেও শনিবার বিষয়টি জানিয়েছেন কাস্টমসের এক আধিকারিক। গত বুধবার, ২৬ ফেব্রুয়ারি মালয়েশিয়া থেকে বিমানে করে অমৃতসর বিমানবন্দরে এসে নামে মনদীপ। 

সেই সময় সন্দেহ হওয়ায় আধিকারিকরা তার ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮.১৭ কোটি টাকা। অভিযুক্তের বিরুদ্ধে নার্কোটিক ড্রাগ ও সাইকোট্রপিক পদার্থ আইন, ১৯৮৫-র অধীনে দায়ের হয়েছে মামলা।

অন্যদিকে, একটি পৃথক ঘটনায় সিঙ্গাপুর থেকে আসা এক ব্যাক্তির থেকে ৪০০ গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারদর ৩৫.৬০ লাখ টাকা। 

ঘটনার পর অমৃতসরের শ্রী গুরু রামদাস বিমানবন্দরের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। তবে নিরাপত্তা এড়িয়ে কীভাবে মাদক ও সোনা পাচার করা হচ্ছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করে জেরা করছেন কাস্টমস আধিকারিকরা।


```