Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সোমবার সংসদ অধিবেশন শুরু, ভোটার তালিকা, ট্রাম্প, ডিলিমিটেশন নিয়ে তপ্ত হতে পারে সভা

কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি তুলেছেন, সরকারকে সংসদে স্পষ্ট জানাতে হবে তারা দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে বাণিজ্য বোঝাপড়া করছে না।

সোমবার সংসদ অধিবেশন শুরু, ভোটার তালিকা, ট্রাম্প, ডিলিমিটেশন নিয়ে তপ্ত হতে পারে সভা

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 March 2025 08:33

দ্য ওয়াল ব্যুরো: সোমবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের (Budget session of parliament) দ্বিতীয় দফা। এই অধিবেশনে সরকারের প্রধান লক্ষ্য ওয়াকফ বিল পাশ করিয়ে নেওয়া। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজু (Kiren Rijeju) জানিয়েছেন, সরকার আশা করে সংখ্যালঘুদের (minorities) স্বার্থে বিরোধীরা বিলটিতে সায় দেবে। ইতিমধ্যে সরকারের গুরুত্বপূর্ণ দুই শরিক নীতীশ কুমারের (Nitish Kumar) জনতা দল ইউনাইটেড এবং চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) তেলুগু দেশম পার্টি ওয়াকফ বিল পাশে সরকারের পাশে থাকার কথা জানিয়েছে। কংগ্রেস-সহ (Congress) বিরোধী দলগুলি অবশ্য মনে করে ওয়াকফ বিলে (Waqf bill) সংখ্যালঘুদের স্বার্থ সঙ্কুচিত করা হচ্ছে।

বিরোধী দলগুলি ওয়াকফ বিলের বিরোধিকার পাশাপাশি সংসদ অধিবেশনে ভোটার তালিকা (voter list) , লোকসভার এলাকা পুনর্গঠন (delimitation) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্ক নীতি এবং ভারত সরকারের অবস্থান নিয়ে আলোচনা চায়। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নিয়ে সবচেয়ে সরব তৃণমূল কংগ্রেস (Trinamul congress)। নির্বাচন কমিশনের (election commission) সঙ্গে লড়াইয়ের পাশাপাশি তারা সংসদেও বিষয়টি উত্থাপন করতে চায়। সোমবার প্রথম দিনেই এই বিষয়ে সংসদে সরব হওয়ার পরিকল্পনা রয়েছে দলের। তৃণমূলের অভিযোগ, বাংলার ভোটার তালিকায় বহু ভুয়ো ভোটার আছে। এমনকী ভিন রাজ্যের বাসিন্দার নামও আছে।

ভোটার তালিকা নিয়ে আপত্তি আছে কংগ্রেসেরও। ফলে সংসদে দুই কংগ্রেসের যৌথ লড়াইয়ের সম্ভাবনা নিয়ে চর্চা আছে। অন্যদিকে, তামিলনাড়ুর (Tamilnadu) শাসক দল ডিএমকে (DMK) লোকসভার এলাকার সীমানা পুর্বিন্যাসের বিষয়ে আপত্তি তুলেছে। জন্ম নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখা তামিলনাড়ু এরফলে ক্ষতিগ্রস্ত হবে অভিযোগ করে এই কাজ আরও অন্তত তিরিশ বছর পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন তিনি। এই ইস্যুতে তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলির সাংসদেরা সরব হতে পারেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে সরকারের প্রতিক্রিয়া দাবি করবে কংগ্রেস (Congress)। ট্রাম্প বলেছেন আমেরিকার দাবি মেনে সে দেশের পণ্যের উপর রপ্তানি শুল্ক কমাতে রাজি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি তুলেছেন, সরকারকে সংসদে স্পষ্ট জানাতে হবে তারা দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে বাণিজ্য বোঝাপড়া করছে না।


```