Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার মহুয়াকে তলব এথিক্স কমিটির! তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ 'অত্যন্ত গুরুতর'

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ নিয়ে আজ বৃহস্পতিবারই সংসদের এথিক্স কমিটির বৈঠক বসেছিল

এবার মহুয়াকে তলব এথিক্স কমিটির! তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ 'অত্যন্ত গুরুতর'

শেষ আপডেট: 26 October 2023 15:51

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ নিয়ে আজ বৃহস্পতিবারই সংসদের এথিক্স কমিটির বৈঠক বসেছিল। এদিনের বৈঠকে মূল দুই অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং মহুয়ারই প্রাক্তন বন্ধু আইনজীবী জয় অনন্ত দেহাইদ্রইকে ডেকে পাঠিয়েছিল কমিটি। জানা গিয়েছিল, অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখে প্রয়োজনে মহুয়াকেও ডাকা হতে পারে। সেটাই সত্যি হল। এদিনের বৈঠকে কমিটি জানিয়েছে, মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুতর। আর তাই তাঁর বক্তব্য শোনার জন্য আগামী ৩১ অক্টোবর মঙ্গলবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এথিক্স কমিটি। 
 
বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠকে মহুয়া ইস্যুতে প্রায় ঘণ্টা তিনেক আলোচনা চলে। জয় অনন্ত দেহাদ্রই এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের যাবতীয় অভিযোগ এদিন খুঁটিয়ে শুনেছেন কমিটির সদস্যরা। দুই অভিযোগকারীরই বয়ান রেকর্ড করা হয়েছে। কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তদন্তের জন্য সমস্ত দিক যাতে খতিয়ে দেখা যায়, সেই জন্য ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি মন্ত্র এবং স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। 
 
উল্লেখ্য, আইনজীবী জয় অনন্ত দেহাদ্রই মহুয়ার প্রাক্তন বন্ধু। তিনিই প্রথম মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ এনেছিলেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে চিঠি লিখে তিনি দাবি করেন, ব্যবসায়ী বন্ধু দর্শন হিরানান্দনির কাছ থেকে টাকা নিয়ে আদানিদের বিরুদ্ধে মুখ খুলেছেন। এমনকী, সংসদের ওয়েবসাইটের লগিন ক্রেডেনশিয়ালও তিনি দর্শনকে দিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ করেন জয়। তিনি জানান, একদিকে দর্শনের কাছ থেকে টাকা এবং দামি উপহার নিয়েছেন মহুয়া, বিদেশ ঘুরে এসেছেন, অন্যদিকে তাঁর পাঠানো ক্রেডেনশিয়াল ব্যবহার করে দর্শন নিজেই সরাসরি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সংসদে প্রশ্ন তুলতেন। 

মহুয়া যদিও প্রথম থেকেই বলে আসছেন, তিনি গৌতম আদনির অনিয়মের বিরুদ্ধে মুখ খুলেছেন বলেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। অভিযোগকারী নিশিকান্তকে ভুয়ো ডিগ্রিধারী বলেও পাল্টা আক্রমণ করেন তিনি। 

এই ঘটনা নিয়ে সংসদের এথিক্স কমিটিকে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তারপরেই কমিটি বৃহস্পতিবার ডেকে পাঠিয়েছিল জয় এবং নিশিকান্তকে। এবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকেও ডেকে পাঠাল কমিটি।

তবে এথিক্স কমিটিতে বিষয়টির নিষ্পত্তি হলেই বিতর্কের অবসান ঘটবে না। মহুয়া দিল্লি হাইওকোর্টে বিজেপি সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। আবার নিশিকান্ত লোকপালের কাছে মহুয়ার বিরুদ্ধে একই অভিযোগ করেছেন। লোকপাল সিবিআই সহ যে কোনও এজেন্সিকে অভিযোগের তদন্তভার দিতে পারে বলে জানা গেছে।


```