Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

প্রেমিকার সঙ্গে চাউমিন খাচ্ছিল ছেলে, হাতেনাতে ধরল বাবা-মা, রাস্তায় মারধর যুগলকে!

কানপুরের রাস্তায় যুগলকে মারধর

প্রেমিকার সঙ্গে চাউমিন খাচ্ছিল ছেলে, হাতেনাতে ধরল বাবা-মা, রাস্তায় মারধর যুগলকে!

ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 3 May 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকার সঙ্গে চাউমিন খেতে বেরিয়েছিলেন। হঠাৎ হাজির বাবা-মা। এরপর ঘটে গেল এক ভয়ানক কাণ্ড। রাস্তাতেই যুগলকে মারধর। কানপুরের এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Parents Catch Son with Girlfriend) হয়ে গিয়েছে। 

পুলিশ সূত্রে খবর, ২১ বছরের রোহিত তাঁর বছর উনিশের প্রেমিকার সঙ্গে চাউমিন খেতে বেরিয়েছিলেন। তাঁর বাবা-মা শিবকরণ ও সুশীলা সেখানে পৌঁছে দু'জনকে হাতেনাতে ধরে ফেলেন। সেইসময়েই স্কুটি করে পালানোর চেষ্টা করেন দু'জন। কিন্তু তাঁদের পথ আটকে দেওয়া হয়। প্রকাশ্যে রাস্তায় মারধর করা হয় যুগলকে (Parents Catch Son with Girlfriend) । এমন দৃশ্য দেখে পথচারীরাও সেখানে দাঁড়িয়ে পড়েন।

ঘটনার সময় উপস্থিত লোকেদের মধ্যেই অনেকে ভিডিওটি রেকর্ড করে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। 

গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, 'দু'পক্ষে বুঝিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তাঁদের বয়ান রেকর্ড করা হবে। এরপর তদন্ত হবে।' প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, রোহিতের সম্পর্কের ব্যাপারে আগেই জানতে পেরেছিল তাঁর পরিবার। তাঁরা কেউ মেনে নেয়নি। কিন্তু এরপরও সম্পর্ক ভাঙেননি রোহিত। ঘটনার দিন রাস্তায় দু'জনকে একসঙ্গে দেখতে পান সুশীলা ও শিবকরণ। 'উচিৎ শাস্তি' দিতেই রাস্তায় মারধর করা হল তাঁদের!

ভিডিওতে দেখা যাচ্ছে, রোহিত তাঁর প্রেমিকাকে নিয়ে স্কুটিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। কারণ সেইসময়ে তাঁর আশেপাশে ভিড় জমে গিয়েছে। সুশীলা ছেলে ও তাঁর প্রেমিকাকে জুতো দিয়ে মারছেন। তরুণীর চুলের মুঠি ধরে টানছেন। মারধর করে তাঁর বাবাও। একে অপরকে রক্ষা করার চেষ্টাও করছিলেন যুগল।  


```