Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিনেদুপুরে আদালত চত্বরে চলল গুলি! এসইউভিতে চেপে চম্পট দুষ্কৃতীদের, কারণ নিয়ে ধোঁয়াশা

প্রত্যক্ষদর্শীদের মতে, দুষ্কৃতীরা একটি এসইউভি গাড়িতে চেপে আদালত চত্বরে আসে।

দিনেদুপুরে আদালত চত্বরে চলল গুলি! এসইউভিতে চেপে চম্পট দুষ্কৃতীদের, কারণ নিয়ে ধোঁয়াশা

আদালত চত্বরে তল্লাশি পুলিশের

শেষ আপডেট: 1 March 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার (Hariyana) আম্বালা কোর্ট (Ambala Court) চত্বরে চলল গুলি। শনিবার দুপুরের ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন দুই দুষ্কৃতী শূন্যে কমপক্ষে তিন রাউন্ড গুলি চালিয়ে (Gunshots) চম্পট দেয়। তবে ঘটনায় হতাহতের খবর মেলেনি।

আম্বালা পুলিশের ডিএসপি রজত গুলিয়া জানান, শনিবার এক ব্যক্তি একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন। আচমকাই আদালতে ঢুকতেই অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। 

প্রত্যক্ষদর্শীদের মতে, দুষ্কৃতীরা একটি এসইউভি গাড়িতে চেপে আদালত চত্বরে আসে। আদালত চত্বরেই শূন্যে তিন রাউন্ড গুলি ছুড়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি ফাঁকা কার্তুজও উদ্ধার হয়েছে। তবে কারা গুলি ছুড়ল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে আম্বালা পুলিশ। 

তবে শেষ পাওয়া খবর, আদালত চত্বর ও তার লাগোয়া এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরেই এই হামলা। 

অন্যদিকে, এদিন উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলা আদালতের গেটে এক মহিলা আইনজীবীর মাথায় পিস্তল ঠেকিয়ে মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে। দুটি মামলায় অভিযুক্ত দুই যুবক বাদী পক্ষের আইনজীবী এই মহিলার উপর আক্রোশবশত হামলা চালায় বলে পুলিশের অনুমান। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


```