Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pahelgam: জঙ্গি হামলার ঘটনায় দুঃখপ্রকাশ, প্রধানমন্ত্রীকে চিঠি প্যালেস্তাইনের রাষ্ট্রপতির

জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে হামলার নিন্দা করলেন প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস।

Pahelgam: জঙ্গি হামলার ঘটনায় দুঃখপ্রকাশ, প্রধানমন্ত্রীকে চিঠি প্যালেস্তাইনের রাষ্ট্রপতির

প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস

শেষ আপডেট: 25 April 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পহেলগামে (Pahalgam Attack) পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে হামলার নিন্দা করলেন প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তিনি। যেখানে আব্বাস লিখেছেন, "জম্মু ও কাশ্মীরে গুলিবর্ষণের ঘটনায় নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আমরা দুঃখপ্রকাশ করছি।"

মঙ্গলবার দুপুরে কাশ্মীরের বইসরন উপত্যকায় লস্কর-ই-তোইবার একটি শাখা সংগঠনের জঙ্গিরা হঠাৎ গুলি চালায় নিরীহ পর্যটকদের উপর। 'মিনি সুইৎজারল্যান্ড' নামে খ্যাত সেই মনোরম অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই। নিহতদের মধ্যে একজন নেপালের নাগরিকও রয়েছেন, বাকি ২৫ জন ভারতের ১৪টি রাজ্যের বাসিন্দা।

সরকার ইতিমধ্যেই পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, ইন্দাস জল চুক্তি স্থগিত, এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে। সামরিক প্রতিক্রিয়াও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, অতীতে এহেন হামলার ঘটনার তথা উরি ও পুলওয়ামা হামলার পর সার্জিকাল স্ট্রাইক ও বিমান হানার মাধ্যমে জবাব দিয়েছিল ভারত।

বুধবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ও গোয়েন্দা বিভাগের শীর্ষ আধিকারিকরা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের পহেলগামের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন। লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, "সব রাজনৈতিক দল একযোগে এই বর্বর হামলার নিন্দা করেছে এবং সরকারকে যেকোনও পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ণ সমর্থন জানাচ্ছি।" 

বস্তুত, এর আগে গাজায় চলতে থাকা যুদ্ধে প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়েছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই গত বছর ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলার তীব্র নিন্দা করেছিলেন। পাশাপাশি গাজার পরিস্থিতি নিয়েও বারবার উদ্বেগ প্রকাশ করেন তিনি।


```