Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

India-Pak War: পাকিস্তানি সেনা সীমান্তের দিকে এগচ্ছে, যুদ্ধে প্রস্তুত ভারতও: ব্যোমিকা সিং

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকে পাকিস্তান ক্রমশ সীমান্ত উত্তেজনার পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে। পাকিস্তানের আচরণেই দুদেশের সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে শনিবার সকালে সাংবাদিক বৈঠকে জানাল দেশের বিদেশ মন্ত্রক।

India-Pak War: পাকিস্তানি সেনা সীমান্তের দিকে এগচ্ছে, যুদ্ধে প্রস্তুত ভারতও: ব্যোমিকা সিং

ব্যোমিকা সিং (ফাইল ছবি)

শেষ আপডেট: 10 May 2025 12:06

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি সেনা (Pakistan Army) ক্রমশ ভারতীয় সীমান্তের দিকে এগচ্ছে বলে দেখা যাচ্ছে। অর্থাৎ, পাকিস্তান এবার পুরোপুরি যুদ্ধের দিকে পরিস্থিতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অথবা পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি সেরে ফেলছে। শনিবার ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং (Vyomika Singh) সাংবাদিক সম্মেলনে এই দাবি করে বলেন, আমরা দেখতে পেয়েছি পাক বাহিনী ক্রমশ সীমান্তের দিকে এগিয়ে আসছে।

তিনি আরও বলেন, পাক স্থলবাহিনীর সামনের দিকে এগিয়ে আসার অর্থই হল তারা আরও উত্তেজনা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় সশস্ত্র বাহিনীও (Indian Armed Force) চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। পাকিস্তানের যে কোনও পদক্ষেপের দ্রুত ও যোগ্য জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ রয়েছে ভারতীয় বাহিনী। ভারত চায় উত্তেজনা প্রশমিত হোক, কিন্তু পাকিস্তান যদি তাতে সাড়া দেয় তো, বলেন উইং কমান্ডার ব্যোমিকা।

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকে পাকিস্তান ক্রমশ সীমান্ত উত্তেজনার পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে। পাকিস্তানের আচরণেই দুদেশের সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে শনিবার সকালে সাংবাদিক বৈঠকে জানাল দেশের বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব বিক্রম মিসরি এদিন বলেন, পাকিস্তানের আচরণেই উত্তেজনা বাড়ছে। যার প্রত্যুত্তর দিচ্ছে ভারত। বিদেশ সচিব আরও বলেন, আমি এর আগে বহুবার বলেছি, পাকিস্তান ক্রমাগত প্ররোচনা দিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে উসকানি দিচ্ছে। যার জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনা। এদিন ভোর থেকে পাকিস্তানি বাহিনী ভারতের বেশ কয়েকটি জায়গায় ড্রোন ও বিমান হানা চালায়। কিন্তু ভারতের তরফে তার প্রত্যেকটির যোগ্য জবাব দেওয়া হয়েছে।

সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তানের বিমানহানায় উধমপুর, ভুজ, পাঠানকোট ও ভাটিন্ডার ভারতীয় বিমানঘাঁটির সামান্য কিছু যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। পাকিস্তান ক্রমাগত হানাদারি চালিয়ে যাচ্ছে। ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছাড়াও গোলা ছুড়ে চলেছে রাতভর। পূর্ণাঙ্গ যুদ্ধের কায়দায় জেট বিমান দিয়ে আক্রমণ চালাচ্ছে ভারতীয় ঘাঁটিগুলি লক্ষ্য করে। প্রায় ২৬টি জায়গা দিয়ে পাক বিমান ভারতে ঢোকার চেষ্টা করেছিল শুক্রবার রাত থেকে ভোর পর্যন্ত। রাত ১টা ৪০ মিনিট নাগাদ তারা পাঞ্জাবের বিমানঘাঁটিতে আক্রমণের চেষ্টা চালায়। এমনকী যুদ্ধ শর্ত লঙ্ঘন করে হাসপাতাল ও স্কুলেও হানাদারি চেষ্টা করে পাক বাহিনী (Pakistan war Latest Update)।

ওই সাংবাদিক সম্মেলনেই উপস্থিত উইং কমান্ডার ব্যোমিকা সিং তথ্য দিয়ে জানান, ভারতীয় বাহিনী অত্যন্ত দ্রুততা ও নির্দিষ্ট লক্ষ্য করে পাকিস্তানি সেনা ঘাঁটি ও জঙ্গি তালিম শিবিরগুলিকে আক্রমণ করে। এর মধ্যে বিএসএফ সিয়ালকোটের একটি জঙ্গিঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তিনি আরও জানান, ভারতীয় বাহিনী প্রত্যাঘাতে কোমর ভেঙে যাওয়া পাকিস্তান এখনও কুরুচিকর, মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। পাকিস্তান যে দাবি তুলেছে তারা ভারতের সুরাত ও সিরসায় বিমানঘাঁটিতে থাকা এস-৪০০ সিস্টেম নষ্ট করেছে, তা সম্পূর্ণত মিথ্যা দাবি।


```