Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আরও ব্যাকফুটে পাকিস্তান, রাজস্থানে পাক রেঞ্জার্সের এক সদস্যকে আটক করল বিএসএফ

ভারত-পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা। রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে শনিবার বিএসএফের হাতে ধরা পড়লেন পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর এক সদস্য।

আরও ব্যাকফুটে পাকিস্তান, রাজস্থানে পাক রেঞ্জার্সের এক সদস্যকে আটক করল বিএসএফ

বিএসএফের হাতে আটক পাকিস্তান রেঞ্জার্সের জওয়ান

শেষ আপডেট: 3 May 2025 22:12

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা। রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে শনিবার বিএসএফের হাতে ধরা পড়লেন পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর এক সদস্য। নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে চলে এসেছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিএসএফ।

ঘটনার তাৎপর্য অনেকটাই বেড়ে গিয়েছে কারণ, ঠিক কয়েক দিন আগেই ঘটেছিল ঠিক উল্টো ঘটনা। ২৩ এপ্রিল, পহেলগাম কাণ্ডের আবহে পঞ্জাবের ফিরোজপুর সীমান্তে কর্তব্যরত অবস্থায় পাকিস্তানে ঢুকে পড়েছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-এর ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। 

অসাবধানতাবশত পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মধ্যে ঢুকে গিয়েছিলেন তিনি এবং একটি গাছের তলায় বিশ্রাম নিতে গেলে পাক রেঞ্জার্স তাঁকে গ্রেফতার করে। পরিস্থিতি ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পূর্ণমের পরিবারে। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সম্প্রতি রিষড়া থেকে পঠানকোট গিয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছেন স্বামীর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা জানাতে।

বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা, পূর্ণমকে হাতিয়ার করে পাকিস্তান কোনও কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। মুক্তির শর্ত হিসেবে ভারত সরকারের কাছে অন্যায্য দাবি জানাতে পারে তারা। তবে এ বার ভারতের পাল্টা পদক্ষেপে, পাকিস্তানি সেনার এক সদস্যকে নিজেদের হেফাজতে নেওয়ার ফলে সমীকরণ পাল্টে গেল বলেই মনে করা হচ্ছে। অনেকের মতে, এই অবস্থায় দর কষাকষিতে পাকিস্তানের সুবিধাজনক জায়গা পাওয়া সহজ হবে না।


```