Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আকাশসীমা বন্ধ করেনি! হামলার সময় যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে পাকিস্তান

বৃহস্পতিবার রাতে পাকিস্তান বার বার ভারতের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করে। ছক ছিল, সীমান্তবর্তী সেনা ক্যাম্প উড়িয়ে দেওয়ার।

আকাশসীমা বন্ধ করেনি! হামলার সময় যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে পাকিস্তান

বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং

শেষ আপডেট: 9 May 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতে ভারতে বড় রকমের হামলার চেষ্টা করেছিল পাকিস্তান (Pakistan)। সাংবাদিক বৈঠক করে ভারতীয় বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনার তরফে জানান হয়েছে, ৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ বার ড্রোন হামলার (Drone Attack) চেষ্টা হয়েছিল। তবে এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলা প্রতিহত করে। ভারতের বিরুদ্ধে হামলা করতে পাকিস্তান কতটা নীচে নেমেছে তার উদাহরণও দিয়েছে ভারত (India)। 

শুক্রবার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। তিনিই জানান, ভারতকে আক্রমণ করার জন্য বেসামরিক বিমানকে ঢাল করার চেষ্টা করেছিল পাকিস্তান। নিজেদের আকাশসীমা এই জন্যই তাঁরা বন্ধ করেনি, যাত্রীবাহী বিমান উড়তে দিয়েছিল। এইভাবেই আড়ালে থেকে বৃহস্পতিবার রাতে পাকিস্তান বার বার ভারতের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করে। ছক ছিল, সীমান্তবর্তী সেনা ক্যাম্প উড়িয়ে দেওয়ার। কিন্তু তাঁরা ব্যর্থ হয়েছে। 

জম্মু-কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব, গুজরাট, রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় হামলার ছক করেছিল পাকিস্তান। বিভিন্ন জায়গা থেকে নিক্রিয় ড্রোনের অংশও উদ্ধার হয়েছে যেগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভারতীয় সেনা জানাচ্ছে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর ভারতের দিকের আকাশসীমা কয়েক ঘণ্টা বন্ধ করে দেওয়া হয়েছিল যাত্রীদের সুরক্ষার জন্য। কিন্তু পাকিস্তান সেটা করেনি। ড্রোন হামলার সময়ও দেখা গেছে, করাচি এবং লাহোরের মধ্যে বিমান চলাচল করেছে। শুধু তাই নয়, দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে (পাকিস্তানের আকাশসীমা দিয়ে) একাধিক আন্তর্জাতিক বিমানও চলাচল করেছিল সেই সময়ে। 

কিন্তু হঠাৎ ড্রোন হামলা কেন করতে চেয়েছিল পাকিস্তান? কর্নেল সোফিয়া কুরেশির বক্তব্য, ভারতের নানা গোপন তথ্য হাতানোর ছক ছিল। তার জন্যই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। তবে সবকটি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে এবং তা ফরেন্সিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সোফিয়া। 

'অপারেশন সিঁদুর' সফল হওয়ার পরই পাকিস্তান সীমান্তে আক্রমণ করার গতি বাড়িয়েছে। লাগাতার গুলিবর্ষণ করে ইতিমধ্যে একাধিক ভারতীয়কে মেরেছে পাক সেনা। জওয়ানও শহিদ হয়েছেন। তবে পিছিয়ে নেই ভারতীয় সেনাও। পাল্টা হামলায় ৭ পাক মদতপুষ্ট জইশ জঙ্গিকে খতম করেছে তাঁরা। একই সঙ্গে, একাধিক পাক সেনাও ভারতের হামলায় কুপোকাত হয়েছে। এরপরই কার্যত দু'দফায় ড্রোন হামলা করার পরিকল্পনা করে পাকিস্তান। তবে সেখানেও ব্যর্থ। 


```