Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

LOC Firing: নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাতে শুরু করল পাকিস্তান, পাল্টা জবাব ভারতেরও, উত্তেজনা বাড়ছে

সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে বান্দিপোরার কুলনার বাজিপোরা এলাকায়। ওই অঞ্চলে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তার পরই শুরু হয়েছে গুলির লড়াই।

LOC Firing: নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাতে শুরু করল পাকিস্তান, পাল্টা জবাব ভারতেরও, উত্তেজনা বাড়ছে

নিয়ন্ত্রণরেখায় গুলির লড়াই।

শেষ আপডেট: 25 April 2025 08:59

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল হতেই ভারত-পাক নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির খবর আসতে শুরু করেছে। সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর একাধিক স্থানে পাক অধিকৃত কাশ্মীরের (Pak occupied Kashmir) দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়।

ভারতীয় সেনা জবাব দেয় উপযুক্তভাবে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে সেনা সূত্রে জানা গিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত খবরের অপেক্ষা চলছে।

এরই পাশাপাশি সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে বান্দিপোরার কুলনার বাজিপোরা এলাকায়। ওই অঞ্চলে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তার পরই শুরু হয়েছে গুলির লড়াই।

এই সীমান্ত উত্তেজনার পাশাপাশি, পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ করছে। যেমন পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টাদের ভারত থেকে বহিষ্কার করা হয়েছে, ৬০ বছরেরও পুরনো সিন্ধু জলচুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তানও এইসব সিদ্ধান্তকে কেন্দ্র করে পাল্টা হুমকি দিয়েছে যে, তারা ভারত-পাকিস্তানের মধ্যে থাকা সমস্ত চুক্তি, এমনকি ১৯৭২ সালের সিমলা চুক্তিও স্থগিত করতে পারে। এই সিমলা চুক্তিই বর্তমানে কাশ্মীর ও লাদাখ অঞ্চলে নিয়ন্ত্রণরেখার বৈধ ভিত্তি।

পহেলগাম হামলার পরে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট সিকিউরিটি কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ধু চুক্তি স্থগিতের। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'প্রত্যেক জঙ্গিকে ও তাদের মদতদাতাদের খুঁজে বার করে চিহ্নিত করা হবে, এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে।'


```