Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Jammu Airport: জম্মু বিমানবন্দরে মিসাইল-ড্রোন হানা পাকিস্তানের, রুখল ভারতের এয়ার ডিফেন্স

বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু অঞ্চলে পাকিস্তান সেনা হঠাৎ করে গোলাবর্ষণ ও ড্রোন (Pakistan Attacks Jammu) হামলা চালায়। এর জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনীও কড়া প্রতিক্রিয়া জানায়।

Jammu Airport: জম্মু বিমানবন্দরে মিসাইল-ড্রোন হানা পাকিস্তানের, রুখল ভারতের এয়ার ডিফেন্স

জম্মুতে ব্ল্যাক আউট

শেষ আপডেট: 8 May 2025 21:05

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু অঞ্চলে পাকিস্তান সেনা হঠাৎ করে গোলাবর্ষণ ও ড্রোন (Pakistan Attacks Jammu) হামলা চালায়। এর জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনীও কড়া প্রতিক্রিয়া জানায়। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, পাকিস্তানের একাধিক ড্রোন ও রকেট হামলার চেষ্টা ভারত সফলভাবে প্রতিহত করেছে ভারতীয় বাহিনী।
এই পরিস্থিতিতে জম্মুকে ব্ল্যাক আউট (Jammu Black Out) শুরু হয়ে যায়। তার আগে বাজানো হয় সাইরেন। নিকশ অন্ধকারে ঢেকে যায় গোটা জম্মু শহর। 

সূত্র অনুযায়ী, পাকিস্তান সেনা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে জম্মুর একাধিক এলাকায় রকেট ও ড্রোন হামলা চালায়। জম্মুর সিভিল এয়ারপোর্ট, সাম্বা, আরএস পুরা, আর্নিয়া ও সংলগ্ন অঞ্চলে টার্গেট করে মোট আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সমস্ত ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়।

হামলার সময়ে দ্রুত চালু করা হয় এয়ার রেইড সাইরেন। আতঙ্ক ছড়ালেও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। ড্রোনগুলিকেও মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলি।

পাকিস্তানের এই হামলাকে ভারতের 'অপারেশন সিঁদুরের'-এর পাল্টা জবাব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এর ঠিক আগের দিন পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিতে আঘাত হানে ভারত। তারই জবাবে সীমান্তে এই উস্কানিমূলক হামলা চালিয়েছে পাকিস্তান সেনা।

সীমান্তে টানা দশ দিন ধরে পাক বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ বাড়ছে। তবে প্রতিবারই ভারতীয় বাহিনী সফলভাবে তা প্রতিহত করছে। এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


```