Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Pahalgam: চোখের বদলে চোখ, ভারতের প্রত্যাঘাতে পরমাণু যুদ্ধের শঙ্কা বিশেষজ্ঞদের

পাকিস্তানের গতিপ্রকৃতি যেদিকেই গড়াক না কেন, শুক্রবার ভারত স্পষ্টভাষায় আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে, নিরীহ মানুষদের নৃশংসভাবে গুলি করে হত্যা করার ঘটনায় দায়ী দেশের (পড়ুন পাকিস্তান) প্রতি সহযোগিতার মনোভাব দেখানোর আর কোনও দায়িত্ব নয়াদিল্লির নেই।

Pahalgam: চোখের বদলে চোখ, ভারতের প্রত্যাঘাতে পরমাণু যুদ্ধের শঙ্কা বিশেষজ্ঞদের

সিন্ধু জলচুক্তি পাকিস্তানের অর্থনীতির পেটে লাথি মারতে পারে।

শেষ আপডেট: 25 April 2025 13:38

দ্য ওয়াল ব্যুরো: পহলগাম কাণ্ডের পর সিন্ধু জলচুক্তির জল পরমাণু যুদ্ধের দিকেও গড়াতে পারে। জলচুক্তি রদকে পাকিস্তান যুদ্ধের শামিল বলে তুলনা করায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মত, ভারত-পাকিস্তান নতুন করে উত্তেজনার দিকে গড়াচ্ছে। যুদ্ধের শামিল শব্দবন্ধকে সামরিক ও রাজনৈতিক মহলেও চিরাচরিত অথবা অ-চিরাচরিত সংঘর্ষের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। যার অর্থ স্পষ্ট করলে দাঁড়ায় সিন্ধুর জল সুনিশ্চিত করতে পাকিস্তান সরাসরি সংঘর্ষের পথ ধরতে পারে। সম্ভাবনা রয়েছে, পাকিস্তান সরকার সিন্ধু জলচুক্তির মান বাঁচাতে পরমাণু অস্ত্র ব্যবহারে পিছপা নাও হতে পারে।

পাকিস্তানের গতিপ্রকৃতি যেদিকেই গড়াক না কেন, শুক্রবার ভারত স্পষ্টভাষায় আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে, নিরীহ মানুষদের নৃশংসভাবে গুলি করে হত্যা করার ঘটনায় দায়ী দেশের (পড়ুন পাকিস্তান) প্রতি সহযোগিতার মনোভাব দেখানোর আর কোনও দায়িত্ব নয়াদিল্লির নেই। ওয়াশিংটনস্থিত ভারতীয় দূতাবাস এদিন মার্কিন প্রশাসনকে জানিয়ে দেয়, পাকিস্তান পুরোদস্তুরভাবে এবং সরকারি মদতে সন্ত্রাসবাদে সাহায্য করে চলেছে। যা এই চুক্তির যাবতীয় লক্ষ্যকে নষ্ট করে দিয়েছে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে পহলগাম কাণ্ডের পর ভারতের আগ্রাসী মনোভাব দেখে আমেরিকার প্রশাসনও দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। ভারতবাসীর মনের মধ্যে যে চোখের বদলায় চোখের মনোভাব ফুটে উঠেছে, তাতে মার্কিন প্রশাসনের আশঙ্কা এর আগে কাশ্মীর নিয়ে তিনবার পূর্ণাঙ্গ যুদ্ধ হয়ে গিয়েছে। এছাড়াও জঙ্গি হানার বদলায় একবার স্থলবাহিনী ও একবার বিমান বাহিনী পাকিস্তানের জমিতে ঢুকে জঙ্গি নিকেশ করেছে বলে ভারতের দাবি। ফলে এবারেও পহলগাম পরবর্তী কূটনৈতিক-রাজনৈতিক পদক্ষেপ ছাড়াও ভারত আরও কিছু করে দেখাতে পারে প্রতিশোধের আগুনে। অন্যদিকে, ভারতের প্রত্যাঘাতের জন্য তৈরি হয়ে রয়েছে ইসলামাবাদও। ফলে সময় যত গড়াচ্ছে, ততই আবহাওয়া একটা ঠান্ডা স্নায়ুযুদ্ধের মধ্য দিয়ে চলছে।

সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তান খুবই উদ্বিগ্ন এই কারণে যে চলতি গ্রীষ্মের মরশুমে কৃষিপ্রধান দেশের সেচের কাজ প্রবলভাবে বিঘ্নিত হবে। পাকিস্তানের ৯০ শতাংশ কৃষিকাজ নির্ভর করে সিন্ধু নদের জলের উপর। আর সে কারণেই ভারত জেনেবুঝেই পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ড কৃষিকে ভেঙে দিতে এবং জমি শুষ্ক হয়ে পড়বে। অন্যদিকে, আসন্ন বর্ষার সময় পাকিস্তানে ভয়াবহ বন্যাও সৃষ্টি করতে পারে ভারত।

পাকিস্তানের দাবি ভারত কোনও মতেই সিন্ধু জলচুক্তি রদ করতে পারতে না। তা সত্ত্বেও পাকিস্তানি কর্তারা মনে করছেন, সিন্ধু জলচুক্তির সঙ্গে জড়িয়ে রয়েছে জাতীয় স্বার্থ। এই চুক্তি ২৪ কোটি পাকিস্তানির পেটে লাথি মারতে পারে। সে কারণে যে কোনও মূল্যে জল সরবরাহ অবিচ্ছিন্ন রাখতে পাকিস্তান যা খুশি তাই করতে পারে।

সে কারণে পাকিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞদের বক্তব্য, পাকিস্তানমুখী স্রোতের কোনও নদনদীতে বাঁধ দিয়ে কিংবা গতিমুখ ঘুরিয়ে ভারত যদি কোনও বড় জলবিদ্যুৎ কেন্দ্র অথবা বাঁধ নির্মাণের পদক্ষেপ করে, তাহলে পাকিস্তানও পূর্ণ শক্তিতে তার বাধা দেবে। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করবে। এক প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন, পাকিস্তান যে কোনও পথ নিতে পারে। এমনকী পরমাণু অস্ত্রও প্রয়োগ করতে পিছপা হবে না।


```