Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এলওসি পেরিয়ে গুলি চালিয়েছিল পাক সেনা! অনুপ্রবেশকারী ৪-৫ জনের মৃত্যু হয়েছে, দাবি ভারতের

পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের মাটিতে প্রবেশ করেছিল পাক জওয়ানরা। এর জেরে কৃষ্ণঘাটি সেক্টরে মাইন বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

এলওসি পেরিয়ে গুলি চালিয়েছিল পাক সেনা! অনুপ্রবেশকারী ৪-৫ জনের মৃত্যু হয়েছে, দাবি ভারতের

ফাইল ছবি

শেষ আপডেট: 2 April 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: সংঘর্ষবিরতি চুক্তি (LoC) লঙ্ঘন করে ভারতে ঢুকে গুলি চালাল পাকিস্তানের সেনা (Pakistani Army)! তাদের পাল্টা জবাবও দিল ভারতীয় সেনাবাহিনীও (Indian Army)। এই ঘটনায় ৪-৫ জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ জেলায় মঙ্গলবার এই ঘটনা ঘটে। বুধবার সেই ইস্যুতে বিবৃতি দিয়েছে ভারতীয় সেনা। 

পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের মাটিতে প্রবেশ করেছিল পাক জওয়ানরা। এর জেরে কৃষ্ণঘাটি সেক্টরে মাইন বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তাঁরা এও দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেদার গুলি চালিয়েছে পাক সেনার ওই জওয়ানরা। তবে তাঁরাও চুপ ছিলেন না। মোক্ষম জবাব দিয়েছে ভারত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে বলেও আশ্বস্ত করা হয়েছে সেনাবাহিনীর তরফে। 

ভারতীয় সেনার কোনও জওয়ান এই ঘটনায় আহত হননি বা কারও মৃত্যু হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। তবে জানানো হয়েছে, মঙ্গলবার সীমান্তে উত্তেজনার পর প্রায় সারাদিনই ওই এলাকায় গুলি চলেছে। কৃষ্ণঘাটি এলাকায় এখনও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা রয়েছে বলেও অবগত করা হয়েছে। যদিও এই ধরনের ঘটনা নতুন নয়। গত ফেব্রুয়ারি মাসেও পুঞ্চ এলাকায় এমন অনুপ্রবেশ ঘটেছিল। 

গত মাসের ঘটনায় একাধিক ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন। কুপওয়ারা থেকে শুরু করে কৃষ্ণঘাটি সেক্টর, অনেক জায়গাতেই হামলা করে পাক অনুপ্রবেশকারীরা। তবে পাল্টা হামলায় সাফল্য পেয়েছিল ভারতীয় সেনাও। সূত্র মারফৎ জানা গেছে, বিগত কয়েক মাসে বহুবার ভারতে ঢোকার চেষ্টা করেছে পাক সেনা এবং তাদের মদতপুষ্ট জঙ্গিরা। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। 

১ এপ্রিলই জম্মু কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে তিন সন্ত্রাসবাদী। আসলে জঙ্গিদের খোঁজে একসঙ্গে ত্রিফলা অভিযানে নেমেছে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা, এনএসজি, বিএসএফ এবং সিআরপিএফ। যার নাম দেওয়া হয়েছে 'অপারেশন সাফাইয়া'। এই অভিযান চলাকালীন প্রতিনিয়তই প্রায় হামলা হচ্ছে ভারতীয় সেনার ওপর। কদিন আগেই চার পুলিশকর্মীও নিহত হয়েছিলেন। মৃত্যু হয় অনুপ্রবেশকারী দুই জঙ্গিরও। বাকি জঙ্গিরা কাঠুয়ার জঙ্গলে আশ্রয় নেয়। সেই জঙ্গলকে ঘিরে পাঁচ বাহিনী অভিযানে নামে।


```