Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

সিন্ধুর জল বন্ধ করা যুদ্ধের শামিল, ভারতের পালটা জবাব শাহবাজের

এদিন থেকে ভারতের সঙ্গে সমস্ত রকমের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতি ঘটনা হয় ইসলামাবাদের তরফে। পহলগামের হত্যাকাণ্ড ঘটিয়েছে টিআরএফ নামে একটি জঙ্গি গোষ্ঠী, যাদের সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই।

সিন্ধুর জল বন্ধ করা যুদ্ধের শামিল, ভারতের পালটা জবাব শাহবাজের

জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার তোলা ছবি।

শেষ আপডেট: 24 April 2025 18:34

দ্য ওয়াল ব্যুরো: পহলগামের ঘটনায় ভীত-সন্ত্রস্ত পাকিস্তান বৃহস্পতিবার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে বসে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পৌরোহিত্যে হওয়া প্রায় আড়াই ঘণ্টার বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়, ভারত যে যে পদক্ষেপ করেছে তার জবাবে তারাও বাণিজ্য সম্পর্ক সহ আকাশপথ বন্ধ করে দেবে। সিন্ধু জলচুক্তি নিয়ে কোনও বিরূপ পদক্ষেপকে যুদ্ধের সমতুল বলে বর্ণনা করে পাক সরকার।

এদিন থেকে ভারতের সঙ্গে সমস্ত রকমের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতি ঘটনা হয় ইসলামাবাদের তরফে। পহলগামের হত্যাকাণ্ড ঘটিয়েছে টিআরএফ নামে একটি জঙ্গি গোষ্ঠী, যাদের সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। এই দাবি করে পাকিস্তান বলেছে, এই সংগঠন ভারতেই একটি পরিচিত দল, কিন্তু ভারত বরাবরের অভ্যাসমতো পাকিস্তানের ঘাড়ে দায় চাপাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ সমস্যার কারণেই এই হামলা হয়েছে।

কমিটির বৈঠকে স্থির করা হয়েছে, ভারত যে যে ব্যবস্থা নিয়েছে, তার বদলায় ইসলামাবাদও পদক্ষেপ করবে। শাহবাজ শরিফের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের তামাম শীর্ষ আমলা ও সেনা কর্তারা। যেমন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশমন্ত্রী, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানরা।

প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতিতে বলা হয়েছে, ভারতের পরিস্থিতির উপর বিচার করে পাকিস্তানও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ করবে। পর্যটকদের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করে বুধবার ভারত যে যে পদক্ষেপ করেছে, তাকে একতরফা, অযৌক্তিক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং আইনি বৈধতা নেই বলে ব্যাখ্যা করা হয়েছে।


```