Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বন্দি বিনিময়ে' দেশে ফিরলেন পাক রেঞ্জার, আটারি-ওয়াঘায় হস্তান্তর হল বুধবার

২২ এপ্রিল দুপুরে পহেলগামের বৈসরনে হামলা চালায় জঙ্গিরা। পর্যটকদের বেছে বেছে খুন করা হয়। ২৬ জন এতে প্রাণ হারান। তারপরের দিনই বিএসএফর কর্মী পূর্ণমকুমার পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরে বিশ্রাম নিতে গিয়ে ভুলবশত পাকিস্তানে ঢুকে পড়েন।

'বন্দি বিনিময়ে' দেশে ফিরলেন পাক রেঞ্জার, আটারি-ওয়াঘায় হস্তান্তর হল বুধবার

প্রতীকি ছবি

শেষ আপডেট: 14 May 2025 16:37

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউয়ের ফেরার খবর সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে, পাকিস্তানের যে রেঞ্জারকে ভারত আটক করেছে, তাঁকে ফেরত পাঠানো হবে কিনা। যে পরিস্থিতি দু'দেশের মধ্যে চলছিল শেষ কয়েকদিন ধরে, তাতে দুই তরফেই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে, বুধবার পূর্ণমকে ফেরানোর সঙ্গে সঙ্গে ওয়াঘা দিয়ে ফেরত পাঠানো হয়েছে রাজস্থানে আটক পাক রেঞ্জারকে। তিনিও ভুলবশত এদেশে ঢুকে পড়েছিলেন বলে জানা যায়। এক বন্দির বদলে আরেক বন্দিকে ছাড়া হল এক্ষেত্রে।

২২ এপ্রিল দুপুরে পহেলগামের বৈসরনে হামলা চালায় জঙ্গিরা। পর্যটকদের বেছে বেছে খুন করা হয়। ২৬ জন এতে প্রাণ হারান। তারপরের দিনই বিএসএফর কর্মী পূর্ণমকুমার পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরে বিশ্রাম নিতে গিয়ে ভুলবশত পাকিস্তানে ঢুকে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে  আটক করেন সেদেশের বাহিনী।

এক্ষেত্রে 'ফ্ল্যাগ মিটিং' করে দুদেশের মধ্যে সমঝোতা হয় এবং ভুলবশত কেউ ঢুকে পড়লে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পহেলগামের ঘটনার পরেরদিনই এমন হওয়ায় পরিস্থিতি একদম পূর্ণমের বিপক্ষে চলে যায়। ফলে তাঁর ফেরা অনিশ্চিত হয়ে পড়ে।

এই বিএসএফ জওয়ান বাংলার ছেলে, এরাজ্য থেকেও তাঁকে ফেরানোর যথাসম্ভব চেষ্টা করা হয়। কিন্তু উত্তেজনার আবহে তা কোনওভাবেই সম্ভব হচ্ছিল না।

উল্টোদিকে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে পাকিস্তানও মোহাম্মদ্দুল্লাহ নামের ওই রেঞ্জারকে দেশে ফেরানোর চেষ্টা করে।

অবশেষে ১০ মে, দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি হয় ও পরিস্থিতি  ধীরে ধীরে শিথিল হয়। পরে বুধবার দুই দেশের তরফেই দুই বন্দিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ও সকালে আটারি-ওয়াঘা দিয়ে দুজনকে দুই দেশের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।

এর আগেও পাকিস্তানে দেশের অনেকেই আটক হয়েছেন। অভিনন্দন বর্তমান তার মধ্যে অন্যতম। তাঁকে ফেরানো নিয়ে বিরাট কাঠ খড় পোড়াতে হয়েছিল সরকারকে। তবে, সুস্থভাবেই তিনি দেশে ফেরেন। 


```