Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pahalgam: ভয়াবহ হামলার মুহূর্ত ধরা পড়ল এক পর্যটকের ক্যামেরায়! দেখুন মর্মান্তিক ভিডিও

কাশ্মীরের পহলগামে ঘুরতে আসা এক পর্যটক দূর থেকে হামলার সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করেন।

Pahalgam: ভয়াবহ হামলার মুহূর্ত ধরা পড়ল এক পর্যটকের ক্যামেরায়! দেখুন মর্মান্তিক ভিডিও

কাশ্মীরের বৈসরন উপত্যকা

শেষ আপডেট: 23 April 2025 14:53

দ্য ওয়াল ব্যুরো: ২২ এপ্রিল বিকেল তিনটে নাগাদ জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় (Baisaran Valley) ঘটেছে এক মর্মান্তিক সন্ত্রাসবাদী হামলা (terrorist attack in kashmir)। এক পর্যটক দূর থেকে সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করেন- যেখানে দেখা যাচ্ছে, সবুজ ঘাসের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মৃতদেহ। চারপাশে শোনা যাচ্ছে শুধু গুলির শব্দ আর প্রাণভয়ে মানুষের আর্তনাদ।

হঠাৎ এই জঙ্গিহামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। তাঁদের মধ্যে একজন ভারতীয় নৌসেনা অফিসার এবং একজন গোয়েন্দা ব্যুরোর সদস্যও ছিলেন।

‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত কাশ্মীরের বৈসরন উপত্যকা, পহেলগাম (Pahalgam) শহর থেকে ছয় কিলোমিটার উঁচুতে অবস্থিত। নৈসর্গের টানে বসন্ত আর গ্রীষ্মকালে দেশি-বিদেশি পর্যটকরা ভিড় জমান এখানে। ঘটনার ঠিক আগে পর্যন্তও ভিডিওতে দেখা গেছে বৈসরন মুখর ছিল মানুষের হাসির শব্দে, শিশুরা আনন্দে খেলছে, এক মহিলা জিপলাইনে চড়ছেন। তারপরই আচমকা একটি গুলির শব্দ, এবং মুহূর্তেই সেইসব হাসির শব্দ বদলে যায় ভয়ার্ত আর্তনাদে।

চোখের সামনে মৃত্যু ঘনিয়ে আসতে দেখেছেন মানুষ। মহারাষ্ট্রের বাসিন্দা ২৬ বছরের আশাবরি জাগদালে জানান, ‘ওরা আমার বাবাকে বলছিল কলমা পড়তে। বাবা পারলেন না। সঙ্গে সঙ্গে ওরা মাথা, কানের পেছনে এবং পিঠে গুলি করে তাঁকে মেরে ফেলে।’

এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) নামক জঙ্গি সংগঠন, যাদের পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তইবা (LeT)-র ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

জঙ্গিহামলার পরপরই ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। এলাকাটি দুর্গম হওয়ায় আহতদের সরাতে হেলিকপ্টার নামানো হয় সেখানে। স্থানীয়রাও হাতে হাত মিলিয়ে আহতদের নিচে নামিয়ে আনতে সাহায্য করেন।

প্রশাসনিক তৎপরতায় সন্ধ্যার মধ্যেই অনন্তনাগ ও শ্রীনগরে চালু হয় এমার্জেন্সি কন্ট্রোল রুম। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বাড়ায় ফ্লাইট সংখ্যা, তুলে নেয় টিকিট পরিবর্তন ও বাতিলের অতিরিক্ত চার্জ। সিভিল এভিয়েশন মন্ত্রী কিরণ রামমোহন নাইডু অনুরোধ করেন, এই মুহূর্তে কোনও পরিষেবাই যেন পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া না নেয়।


```