Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Pahalgam: ডাল লেকে বোটিং করতেই হবে, অল্পের জন্য বাঁচলেন হাই কোর্টের তিন বিচারপতি 

তিন বিচারপতি গত ১৭ এপ্রিল জম্মু ও কাশ্মীর সফরে যান। ২১ এপ্রিল তাঁরা পহেলগাম পৌঁছন এবং সেদিনই এলাকা ঘুরে দেখেন। স্থানীয় মন্দির সহ একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখেন তাঁরা।

Pahalgam: ডাল লেকে বোটিং করতেই হবে, অল্পের জন্য বাঁচলেন হাই কোর্টের তিন বিচারপতি 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা

শেষ আপডেট: 22 April 2025 22:54

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি (Pahalgam terror attack) হামলার ঠিক কয়েক ঘণ্টা আগেই সেই স্থান ছেড়ে এসেছিলেন কেরল হাই কোর্টের তিন বিচারপতি এবং তাঁদের পরিবারের লোকজন। মঙ্গলবার, পহেলগামে এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিচারপতি অনিল কে. নরেন্দ্রন, জি. গিরীশ এবং পি. জি. অজিতকুমার।
 
এই তিন বিচারপতি গত ১৭ এপ্রিল জম্মু ও কাশ্মীর সফরে যান। ২১ এপ্রিল তাঁরা পহেলগাম পৌঁছন এবং সেদিনই এলাকা ঘুরে দেখেন। স্থানীয় মন্দির সহ একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখেন তাঁরা। মঙ্গলবার সকালে প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ তাঁরা পহেলগাম থেকে রওনা হয়ে দুপুর ২টার মধ্যে নিরাপদে শ্রীনগরে পৌঁছে যান। আর তার ঠিক পরেই ঘটে মর্মান্তিক হামলা।
 
বিচারপতি অনিল নরেন্দ্রন জানান, “সোমবার আবহাওয়া ভালোই ছিল। আমরা বেশিরভাগ দর্শনীয় স্থান ঘুরে নিই। গাড়ির চালক আরও কয়েকটি জায়গা দেখানোর প্রস্তাব দিয়েছিলেন, তবে আমি ডাল লেকে বোট রাইডের জন্য আগেভাগে শ্রীনগর ফিরে আসার পক্ষে ছিলাম। সেই সিদ্ধান্তই হয়তো আমাদের প্রাণ বাঁচিয়ে দিল।”
 
বিচারপতি অজিতকুমার বলেন, “আমরা দুপুর ২টা নাগাদ শ্রীনগর পৌঁছই, আর ঠিক তখনই হামলা ঘটে বলে শুনেছি। পরে হোটেলে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়, যিনি ঘটনাস্থল থেকে কোনোরকমে বেঁচে ফিরেছেন। তাঁর অভিজ্ঞতা শুনে শিউরে উঠেছিলাম।”
 
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কেরালার আইন মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিচারপতিরা ও তাঁদের পরিবার নিরাপদে আছেন জেনে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
 
কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর বলেছেন, “সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষকে লক্ষ্য করে এমন বড় মাপের হামলা আর দেখা যায়নি।” এই হামলার তদন্ত শুরু হয়েছে, এবং সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

```