Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Pahalgam: পহেলগামে জঙ্গি মারতে গিয়ে যে জওয়ান প্রথম মারা গেলেন, তিনি মুসলিম ও বাঙালি

সব হিসেব উল্টে-পাল্টে শহিদ হন সেনা জওয়ান ঝন্টু আলি শেখ

Pahalgam: পহেলগামে জঙ্গি মারতে গিয়ে যে জওয়ান প্রথম মারা গেলেন, তিনি মুসলিম ও বাঙালি

শেষ আপডেট: 24 April 2025 19:18

কাজল বসাক, নদিয়া

পহেলগামের বৈসরনে (Pahalgam Terror Attack)পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করেছিল জঙ্গিরা। কলমা পড়তে পারো? তুমি হিন্দু না মুসলিম? তোমার ভগবান আল্লাহ না রাম? পাঁচ জঙ্গির গুলি শুধু ২৬টা নিরীহ পর্যটকের দেহ ঝাঁঝরা করে দেয়নি, তাদের এই কৌশল ভারতের মতো এই বৈচিত্র ভরা দেশে বিভাজনের আগুনে যেন আরও হাওয়া দিয়েছে। তা এতটাই যে বিদ্বেষের গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। (Kashmir Attack)

ঠিক এমন একটা সময়ে সব হিসেব যেন উল্টে-পাল্টে দিলেন ঝন্টু আলি শেখ (Muslim Indian Army)। ভারতীয় সেনাবাহিনীর জওয়ান তিনি। বৃহস্পতিবার সকালে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ে শহিদ হয়েছেন ঝন্টু। তিনি বাঙালিও। তাঁর বাড়ি নদিয়ার তেহট্টের পাথরঘাটায়। 

বুধবার পহেলগামে জঙ্গি হামলার (Baisaran Valley Attack)পর শুরু হয়েছে উপত্যকায় চিরুনি তল্লাশি। কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই। বৃহস্পতিবার সকাল থেকে উধমপুর জেলার বসন্তগড় এলাকাতেও শুরু হয় এনকাউন্টার। শহিদ হন সেনা জওয়ান ঝন্টু আলি শেখ। 

প্রথমে ওই জওয়ানের পরিচয় পাওয়া যায়নি। পরে সেনার হোয়াইট নাইট কোর-এর তরফে জানানো হয়, তাঁর নাম ঝন্টু আলি শেখ, ৬ প্যারাস্যুট রেজিমেন্টের সদস্য ছিলেন। লড়াই চলাকালীন গুলি লাগে তাঁর শরীরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হোয়াইট নাইট কোর-এর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, 'কর্তব্যের প্রতি অবিচল থাকা ও সাহসের সঙ্গে তিনি যেভাবে লড়েছেন, তা চির স্মরণীয় হয়ে থাকবে।' তাঁরা জানান, গুলির লড়াই এখনও চলছে দুধু-বসন্তগড় অঞ্চলে।   

পরে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনিই প্রথম জানান এই খবর। লেখেন, 'কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে লড়াই করতে করতে শহিদ হলেন নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু আলি শেখ। অমর রহে।'

বৃহস্পতিবার দুপুরের পরেই ঝন্টুর মৃত্যুর খবর তাঁর বাড়িতে এসে পৌঁছেছে। কান্নায় ভেঙে পড়েছেন ঝন্টুর পরিবার। ঝন্টুর বয়স ৩৬ বছর। পরিবার নিয়ে আগ্রায় থাকতেন। তাঁর স্ত্রী এবং এক ছেলে ও মেয়ে রয়েছে। ঝন্টুর মৃত্যুর পর তাঁর ছেলেমেয়ের কী হবে তা ভেবেই কেঁদে আকুল তেহট্টের পাড়া।   

পহেলগামে জঙ্গি হামলায় বাংলার তিন জন মারা গিয়েছেন। বুধবার তাঁদের মরদেহ এসে পৌঁছয় কলকাতায়। বিতান অধিকারী, সমীর গুহ, মনীশ চন্দ্র মিশ্রদের পরিবারের চোখের জলের সঙ্গে ঝন্টুর পরিবারের চোখের জল কি আলাদা! ফারাক করা কি আদৌ সম্ভব!


```