Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Pahalgam: পহেলগামের পরে কাশ্মীর ছেড়ে পালানোর হিড়িক, বিমান বাড়াতে বলল ডিজিসিএ

পহেলগামে জঙ্গি হামলার পর ডিজিসিএ জানাল, ফ্লাইট বাতিলে কোনও ফি নয়, বাড়ানো হবে শ্রীনগর ফ্লাইট সংখ্যা। পর্যটকদের ফেরাতে জরুরি ব্যবস্থা।

Pahalgam: পহেলগামের পরে কাশ্মীর ছেড়ে পালানোর হিড়িক, বিমান বাড়াতে বলল ডিজিসিএ

কাশ্মীর ছেড়ে পালানোর হিড়িক।

শেষ আপডেট: 23 April 2025 15:11

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর পর্যটকদের ফেরাতে এবং পরিস্থিতি সামাল দিতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন)। এই নির্দেশিকা মোতাবেক, বিমান সংস্থাগুলিকে বলা হয়েছে, যেন তারা শ্রীনগর থেকে দেশের বিভিন্ন শহরে বিমান সংখ্যা বাড়ায়, ক্যানসেলেশন ও রিশিডিউলিং ফি-তে ছাড় দেয় এবং কোনওভাবেই টিকিটের ভাড়া না বাড়ায়।

ডিজিসিএ (DGCA) বলেছে, 'পহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর পর্যটকদের মধ্যে পালানোর হিড়িক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিমান সংস্থাগুলিকে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ফ্লাইট চালানোর জন্য বলা হয়েছে, যাতে পর্যটকদের দ্রুত সরিয়ে আনা যায় এবং শ্রীনগর থেকে অন্যান্য শহরের সঙ্গে সংযোগ অটুট থাকে।'

এছাড়াও, পর্যটক ও যাত্রীদের সঙ্গে সহানুভূতির সঙ্গে সহযোগিতা করার কথা বলা হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, 'বিমান সংস্থাগুলিকে অনুরোধ করা হচ্ছে, যেন তারা বিমান বাতিল করার এবং তারিখ পরিবর্তন করার অতিরিক্ত ফি না নেয় এবং যাত্রীদের এই কঠিন সময় অতিক্রম করতে সবরকম সাহায্য করে।'

জানা গেছে, সিভিল এভিয়েশন মন্ত্রী কে রামমোহন নাইডু এক জরুরি বৈঠকে সমস্ত বিমান সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেন। বৈঠকে তিনি স্পষ্টভাবে বলেন, শ্রীনগর রুটে কোনওভাবেই টিকিটের ভাড়া বৃদ্ধি করা যাবে না। মন্ত্রী বলেন, 'এই স্পর্শকাতর সময়ে কোনও যাত্রীর উপর অতিরিক্ত অর্থের বোঝা চাপানো চলবে না।' একই সঙ্গে তিনি রাজ্য প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে মৃতদেহ পরিবহণেও পূর্ণ সহযোগিতার নির্দেশ দেন।

তিনি জানিয়েছেন, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে বিমানবন্দর থেকে ২০টি উড়ান ছেড়েছে, যার মাধ্যমে মোট ৩,৩৩৭ জন যাত্রী গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। পাশাপাশি, বিমানবন্দরে অপেক্ষা করা যাত্রীদের জন্য খাবার ও পানীয় জল বিতরণ করা হচ্ছে। তাছাড়াও, টার্মিনালের বাইরে একটি অতিরিক্ত তাঁবু খাটানো হয়েছে, যেখানে যাত্রীরা ছায়ায় অপেক্ষা করতে পারছেন।

মন্ত্রী নাইডু আরও জানান, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও পরিস্থিতি নিয়ে যোগাযোগ রেখেছেন এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে ঘটনাপ্রবাহ নজরে রাখছেন।

এই ঘোষণার পরে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, প্রতিদিন দিল্লি ও মুম্বই থেকে শ্রীনগরে পাঁচটি ফ্লাইট চালায় তারা, এবার ২৩ এপ্রিল থেকে অতিরিক্ত ফ্লাইট চালানো হবে। একটি ফ্লাইট সকাল ১১:৩০-এ শ্রীনগর থেকে দিল্লির উদ্দেশে এবং অপরটি দুপুর ১২টায় মুম্বইয়ের জন্য চালানো হবে। ইন্ডিগোও জানিয়েছে, ২৩ এপ্রিল দিল্লি ও মুম্বই থেকে শ্রীনগরের জন্য দুটি অতিরিক্ত ফ্লাইটও চালু করেছে তারা। বর্তমানে ইন্ডিগোর শ্রীনগর রুটে প্রতিদিন ২০টি ফ্লাইট রয়েছে।


```