Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pahalgam: পহেলগামে হত্যালীলা চালায় চার লস্কর জঙ্গি, এদের মধ্যে দুজন কাশ্মীরি

হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF), আসলে এই সংগঠনটি লস্কর-ই-তোইবারই একটি ছদ্মবেশী শাখা।

Pahalgam: পহেলগামে হত্যালীলা চালায় চার লস্কর জঙ্গি, এদের মধ্যে দুজন কাশ্মীরি

দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট

শেষ আপডেট: 23 April 2025 14:38

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে (Pahelgam) মঙ্গলবার দুপুরে হামলা চালায় লস্কর-ই-তোইবার (LeT) চার জঙ্গি। এদের মধ্যে দু’জন পাকিস্তানি, বাকি দু’জন কাশ্মীরের স্থানীয় বাসিন্দা। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, স্থানীয় দুই যুবকের মধ্যে একজনের নাম আদিল ঠাকুর, বাড়ি বিজবেহারায়। অন্যজন আসিফ শেখ, ত্রালের বাসিন্দা (Jammu Kashmir Pahalgam Terror Attack)।

চারজনেই ছিল অত্যাধুনিক একে ফর্টি সেভেন রাইফেল (AK-47), বুলেটপ্রুফ জ্যাকেট ও বডি ক্যাম তথা শরীরে লাগানো ক্যামেরা। এদের প্রধান টার্গেট ছিল হিন্দু পর্যটকরা। হামলার সময় তারা পর্যটকদের নাম জিজ্ঞেস করে হিন্দু পুরুষদের আলাদা করে গুলি চালায়। শিশু ও মহিলাদের আলাদা করে সরিয়ে রাখা হয়।

ঘটনাস্থল ছিল পহেলগামের জনপ্রিয় ‘ম্যাগি পয়েন্ট’ বা ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত বৈসরন ঘাসের মাঠ (baisaran valley attack)। হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। নিহতদের মধ্যে একজন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (IB) কর্মীও রয়েছেন, যিনি পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন।

সূত্রের দাবি, যদিও হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF), আসলে এই সংগঠনটি লস্কর-ই-তোইবারই একটি ছদ্মবেশী শাখা। হামলার মূল পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৯ এপ্রিলের কাটরা সফরের সময়ে বড়সড় নাশকতা চালানো। তবে সেই সফর বাতিল হওয়ায় জঙ্গিরা পহেলগামকে টার্গেট করে।

১৫ মিনিটের মধ্যে হামলা চালিয়ে এলাকা ছেড়ে পালায় জঙ্গিরা। তাদের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি। স্পেশাল ফোর্সও নামানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, চারজন ছাড়াও পাহাড়ের উপরে আরও ১-২ জন জঙ্গি ‘লুকআউট’-এর দায়িত্বে ছিল।

এই হামলা নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, পর্যটনের মরশুমে হাজার হাজার মানুষ যেখানে ভিড় করেন, সেখানে কেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। কেন্দ্র ও রাজ্য প্রশাসনের তরফে এলাকাকে নিরাপদ দেখানোর তাগিদেই হয়তো কোনও দৃশ্যমান সেনা মোতায়েন করা হয়নি।

ঘটনার পরপরই সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। দিল্লির বিমানবন্দরের কারিগরি ঘাঁটিতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা করেন তিনি।

এখন গোটা উপত্যকায় ফের উত্তেজনা। পর্যটক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী হুঁশিয়ার—আরও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


```