Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pahalgam: স্টুডেন্ট ভিসায় পাকিস্তান গেছিল সন্দেহভাজন জঙ্গি, কাশ্মীর ফেরে চারজনকে নিয়ে

পাকিস্তান পৌঁছনোর পর প্রথম ৬ মাস পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিল আদিল। কিন্তু ধীরে ধীরে সেই যোগাযোগ বিচ্ছিন্ন করে। প্রায় ৮ মাস কোনও চিহ্নই ছিল না তার।

Pahalgam: স্টুডেন্ট ভিসায় পাকিস্তান গেছিল সন্দেহভাজন জঙ্গি, কাশ্মীর ফেরে চারজনকে নিয়ে

সন্দেহভাজন জঙ্গি

শেষ আপডেট: 26 April 2025 11:42

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানার ঘটনায় (Jammu Kashmir Pahalgam Terror Attack) ২৬ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে চার সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছে। তাদের মধ্যে একজন কাশ্মীরেরই বাসিন্দা আদিল বলে জানা গেছে। তাকে নিয়েই এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। গোয়েন্দা সূত্রে খবর, স্টুডেন্ট ভিসায় (Student Visa) কয়েকবছর আগে পাকিস্তান (Pakistan) গেছিল সে। তারপর ফেরে অন্তত ৪ জনকে নিয়ে। মনে করা হচ্ছে, ওই ৪-৫ জনই পহেলগামের হামলার সঙ্গে জড়িত। 

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ২০১৮ সালে পাকিস্তানে গেছিল আদিল। সেখানে প্রায় ৬ বছর ছিল। এরপর ২০২৪ সালে কাশ্মীর ফিরে আসে সে। তবে একা নয়, আদিলের সঙ্গে ছিল আরও ৪-৫ জন। অনুমান, বাকিরা লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট (টিআরএফ)-এর সদস্য হতে পারে। যদিও অন্য একটি সূত্রের খবর, টিআরএফ নয় পাকিস্তানের কোনও জঙ্গি সংগঠনের লোক তারা। কারণ, আদিলের গ্রামে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছে, দেশ ছাড়ার আগেই আদিলের মধ্যে 'জঙ্গি মনোভাব' চলে এসেছিল।

পাকিস্তান পৌঁছনোর পর প্রথম ৬ মাস পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিল আদিল। কিন্তু ধীরে ধীরে সেই যোগাযোগ বিচ্ছিন্ন করে। প্রায় ৮ মাস কোনও চিহ্নই ছিল না তার। অনুমান করা হচ্ছে, ওই সময়ই জঙ্গি সংগঠনের সঙ্গে ঘুলেমিলে গেছিল সে। ট্রেনিং নেওয়া থেকে শুরু করে সংগঠনের নানা কাজ করত আদিল। ৬ বছর ওইভাবে কাটানোর পর অবশেষে ৪-৫ জন জঙ্গিদের নিয়ে ভূ-স্বর্গে ফিরে এসেছিল সে। যাদের সঙ্গে কাশ্মীর ফিরে এসেছিল আদিল তাদের মধ্যে রয়েছে এক পাকিস্তানি, যার নাম হাশিম মুশা। মনে করা হচ্ছে, পহেলগাম হামলায় সেও সরাসরি যুক্ত। 

নিরীহ পর্যটকদের হত্যার ঘটনায় মূল অভিযুক্ত লস্কর-ই-তইবার জঙ্গি আসিফ শেখ ও আদিল হুসেন ঠোকারের বাড়ি বৃহস্পতিবার রাতেই গুঁড়িয়ে দিয়েছিল সেনা। আরও তিন লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে তার পরেই। একই সঙ্গে জঙ্গিদের সাহায্য করার অভিযোগে কুলগামের কাইমো এলাকার ঠোকরপোরা থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেনার তরফে জানানো হয়েছে, শুধু জঙ্গিদের বাড়ি ধ্বংস করা নয়, তাদের গ্রেফতার করাটাই মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যে অভিযান চলছে। 


```