Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pahalgam: দিল্লিতে পাক হাই কমিশনারের অফিসের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নিল পুলিশ

জম্মু-কাশ্মীরের পহেলগামের জঙ্গি হামলার ঘটনায় (Jammu Kashmir Pahalgam Incident) পাকিস্তানের ওপর চাপ আরও বাড়াল ভারত। 

Pahalgam: দিল্লিতে পাক হাই কমিশনারের অফিসের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নিল পুলিশ

সরিয়ে নেওয়া হচ্ছে পুলিশের ব্যারিকেড।

শেষ আপডেট: 24 April 2025 10:37

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামের জঙ্গি হামলার ঘটনায় (Jammu Kashmir Pahalgam Incident) পাকিস্তানের ওপর চাপ আরও বাড়াল ভারত। 

পাকিস্তানিদের ভিসা বাতিলের পাশাপাশি পাকিস্তানি হাইকমিশনের আধিকারিকদেরও এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার কথা বুধবার সন্ধেতেই জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। বুধবার মধ্যরাতে পাক কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে ডেকে পাঠিয়ে সরকারিভাবে সে চিঠিও ধরিয়েছিল মন্ত্রক।

এবার বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই রাজধানীতে পাক হাই কমিশনারের অফিসের ( Pak High Commissioner's office) সামনে এতদিন পুলিশের যে ব্যারিকেড ছিল, তাও সরিয়ে নিতে দেখা গেল দিল্লি পুলিশকে। 

ইতিমধ্যে এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে একাধিক ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, দিল্লিতে পাক হাই কমিশনারের অফিসের সামনে থেকে পুলিশ ব্যারিকেড সরিয়ে নেওয়া হচ্ছে।

সূত্রের খবর, সূত্রের দাবি, নয়াদিল্লির পাক দূতাবাসে থাকা পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা, বায়ু উপদেষ্টাকে ‘অবাঞ্ছিত’ (পার্সোনা নন গ্রাটা) বলে সম্বোধন করে সাতদিনের মধ্যে দেশে ফিরে যেতে বলা হয়েছে। তারপরই যেভাবে হাই কমিশনারের অফিসের সামনে থেকে পুলিশ নিরাপত্তা সরিয়ে নিল. তাতে পাকিস্তানের চাপ যে আরও বাড়ল তা বলাইবাহুল্য। সংশ্লিষ্ট মহলের মতে, অফিসিয়ালি সাতদিনের কথা বলা হলেও ভারত চাইছে পাকিস্তান দ্রুত তাদের অফিসারদের দেশে ফিরিয়ে নিক। 

 জম্মু-কাশ্মীরের পহেলগামের জঙ্গি হামলার ঘটনার (Jammu Kashmir Pahalgam Terror Attack) প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মঙ্গলবারই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, কাউকে রেয়াত করা হবে না। বুধবার দেশে পৌঁছে কয়েক দফা বৈঠকও করেছেন তিনি। তারপরই কড়া পদক্ষেপ করেছে বিদেশ মন্ত্রক।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত করে দেওয়া হল। বন্ধ করা হয়েছে আটারি-ওয়াঘা সীমান্ত। বাতিল করা হয়েছে পাকিস্তানিদের ভিসাও। বুধবার থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। সূত্রের দাবি, ভারত চাইছে ওই সময়ের মধ্যে নিজেদের অফিসারদেরও ফিরিয়ে নিক পাকিস্তান।

এদিকে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় বৃহস্পতিবার সন্ধে ৬টায় সর্বদল বৈঠক ডেকেছে বিদেশ মন্ত্রক। পর্যবেক্ষকদের মতে, অতীতের সার্জিক্যাল স্ট্রাইকের চেয়েও এবারে জঙ্গি নিধনে বড় পদক্ষেপ করতে পারে ভারত। সরকারের বিভিন্ন পদক্ষেপ থেকে তেমনই ইঙ্গিত মিলছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।


```