Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pahalgam: 'খবর' দিলেই পুরস্কার! ঘোষণা পুলিশের, আটক দেড় হাজার, উপত্যকা জুড়ে চলছে তল্লাশি

সংবাদসংস্থা সূত্রের খবর, পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় জড়িতদের খোঁজ দিতে পারলে বা জঙ্গি নিধন অভিযানে সাহায্য করার মতো কোনও তথ্য দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

Pahalgam: 'খবর' দিলেই পুরস্কার! ঘোষণা পুলিশের, আটক দেড় হাজার, উপত্যকা জুড়ে চলছে তল্লাশি

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 April 2025 09:30

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে (Jammu and Kashmir's Pahalgam) পর্যটকদের ওপর নির্বিচারে হত্যালীলা চালানো জঙ্গিদের মধ্যে চারজনের ছবি ইতিমধ্যে প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। এবার জঙ্গিদের খোঁজে পুরস্কারও ঘোষণা করা হল।

সংবাদসংস্থা সূত্রের খবর, পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় জড়িতদের খোঁজ দিতে পারলে বা জঙ্গি নিধন অভিযানে সাহায্য করার মতো কোনও তথ্য দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা করা হয়েছে জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগ পুলিশ বিভাগের তরফে (Jammu and Kashmir Police)।

মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগের পহেলগামে জঙ্গি হামলায় নিহত কমপক্ষে ২৬ জন পর্যটক। সেনাবাহিনীর পোশাকে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিদের দল (Terror Attack)। অভিযোগ, বেছে বেছে খুন করা হয়েছে হিন্দুদের। এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুলিতে ঝাঁঝরা করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় পর্যটকদের। হামলায় আহতও হয়েছেন বহু।

ঘটনার পর থেকেই উপত্যকা জুড়ে তল্লাশি অভিযানে নেমেছে সেনা। চলছে ধরপাকড়ও। সূত্রের খবর, জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যে দেড় হাজার জনকে আটক করা হয়েছে। দফায় দফায় চলছে তাঁদের জেরা। এরই মধ্যে এবার পুরস্কারের ঘোষণা করল জম্মু ও কাশ্মীরের পুলিশ। 

এখনও পর্যন্ত যা জানা গেছে, তাতে অন্তত ৬ জন সন্ত্রাসবাদী এই হামলা চালায়। সবার হাতে ছিল স্বয়ংক্রিয় অস্ত্র, একে-৫৭ এবং এম৪ কারবাইন। অভিযোগ, পর্যটকদের আইডি কার্ড চেক করে, হিন্দু পর্যটকদের আলাদা করে চিহ্নিত করে, রীতিমতো বেছে বেছে গুলি চালায় তারা। 

সন্দেহ করা হচ্ছে, এই জঙ্গিরা পীরপঞ্জাল পাহাড়ি পথ দিয়ে পহেলগামের বৈসরন উপত্যকায় পৌঁছায় অত্যাধুনিক অস্ত্র হাতে। প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু জঙ্গি খাকি ইউনিফর্ম পরে, যুদ্ধের সাজে ছিল, আবার কেউ কেউ সাধারণ পাঞ্জাবি-পাজামায় ছিল।

নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, ওই ছ'জনের মধ্যে দু'জন কাশ্মীরি, যারা ২০১৭ সালে পাকিস্তানে প্রশিক্ষণ নিতে গিয়েছিল এবং সম্প্রতি অন্যান্য বিদেশি জঙ্গিদের সঙ্গে অনুপ্রবেশ করে ভারতে ঢোকে। এই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে লস্কর-ই-তইবারও সরাসরি যোগাযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্র বলছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কাশ্মীর উপত্যকায় প্রায় ৬০ জন সক্রিয় জঙ্গি রয়েছে, যার মধ্যে শুধু লস্করের সদস্যই ৩৫ জন এবং জইশ-ই-মহম্মদের সদস্য ২১ জন।


```