Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pahalgam Incident: হামলার 'জবাব' কীভাবে? বাহিনীর হাতেই ছাড়লেন মোদী

ওই বৈঠকেই বাহিনীর কর্তাদের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, "কাশ্মীরের জঙ্গি হানার যোগ্য জবাব দিতে হবে, এটাই দেশের সঙ্কল্প।"

Pahalgam Incident: হামলার 'জবাব' কীভাবে? বাহিনীর হাতেই ছাড়লেন মোদী

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 April 2025 08:04

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে পহলগাম ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে আগেই পাকিস্তানের (Pakistan) নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু জল চুক্তি স্থগিত, আটারি সীমান্ত বন্ধ-সহ একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত। পাল্টা হিসেবে একাধিক পদক্ষেপ করেছে পাকিস্তানও। যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে আবহে এবার পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার বিষয়ে বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)

মঙ্গলবার বিকেলে হঠাৎই শীর্ষস্তরীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। মোদীর সরকারি বাসভবনে ডাকা ওই বৈঠকে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। প্রায় একই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আরও একটি গোপন বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহের মন্ত্রকের সচিব সহ বিভিন্ন শীর্ষ সারির আধিকারিকরা। মোদীর সঙ্গে বৈঠকে সিডিএস ছাড়াও ছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ও বায়ুসেনা প্রধান অমরপ্রিত সিং। 

সূত্রের খবর, ওই বৈঠকেই বাহিনীর কর্তাদের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, "কাশ্মীরের জঙ্গি হানার যোগ্য জবাব দিতে হবে, এটাই দেশের সঙ্কল্প।" প্রধানমন্ত্রীর কাছ থেকে পূর্ণ স্বাধীনতা পাওয়ার পর কখন, কীভাবে প্রত্যাঘাত তা নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বাহিনীর কর্তারা।

এদিকে পহলগাম হামলার যোগ্য প্রত্যাঘাত কী হতে পারে, তা ঠিক করতে আজ বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয় শীর্ষ বৈঠক বসতে চলেছে। মোদী ফের জরুরি বৈঠকে বসছেন গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীকে নিয়ে। সূত্রে জানা গিয়েছে, তিন বাহিনীর শীর্ষ আধিকারিকরাও বৈঠকে থাকতে পারেন। তবে বৈঠকের সারবস্তু গোপন রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের পদক্ষেপের পাল্টা হিসেবে একাধিক পদক্ষেপ করেছে পাকিস্তানও। সংবাদ সংস্থা সূত্রের খবর, ইসলামাবাদের পদক্ষেপের পাল্টা জবাব দিতে আকাশসীমা বন্ধের রাস্তায় হাঁটতে পারে নয়া দিল্লি (New Delhi)। যদি এমনটা হয় তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে পৌঁছতে গেলে পাকিস্তানের উড়ানগুলিকে চিন বা শ্রীলঙ্কা আকাশপথ ব্যবহার করতে হবে।

সূত্রের খবর, কেন্দ্র পাকিস্তানি বিমান সংস্থাগুলির জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এতে পাক উড়ানগুলির সময় যেমন বেশি লাগবে, তেমনই বিমান চলাচলের খরচও বাড়বে। শুধু যে আকাশসীমা তাই নয়, সরকারি আধিকারিকদের সূত্র বলছে, ভারতীয় বন্দরগুলিতেও পাকিস্তানি জাহাজের উপর নিষেধাজ্ঞা জারির বিবেচনা করা হচ্ছে।


```