Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Pahalgam: ভূস্বর্গে নরকের কীট, পহলগাম হানাতেও নাটের গুরু হাফিজ সইদ, পাক জেলে কলকাঠি নাড়ে

দ্য রেজিস্ট্যান্স ফোর্স বা টিআরএফ কোনও বিচ্ছিন্ন সংগঠন নয়, খোদ লস্করের মদত ও ছায়ায় বেড়ে ওঠা দীর্ঘদিনের একটি জঙ্গি দল। পাক সেনাদের প্রত্যক্ষ প্রশিক্ষণে এদেরকে সামরিক বাহিনীর কমান্ডোর মতো ট্রেনিং দেওয়া হয়।

Pahalgam: ভূস্বর্গে নরকের কীট, পহলগাম হানাতেও নাটের গুরু হাফিজ সইদ, পাক জেলে কলকাঠি নাড়ে

২৬/১১ মুম্বই হামলার প্রধান চক্রী হাফিজ সইদ। ফাইল ছবি।

শেষ আপডেট: 25 April 2025 12:54

দ্য ওয়াল ব্যুরো: পহলগাম জঙ্গি হানার (Pahalgam Terror Attack) তদন্তে এখন অনেক মুখ উঠে এলেও নৃশংস এই গণহত্যার নাটের গুরু সেই লস্কর-ই-তোইবার প্রধান, ২৬/১১ মুম্বই হামলার প্রধান চক্রী হাফিজ সইদ (Lashkar Chief Hafiz Saeed)। হাফিজ সইদেরই ইশারায় কাশ্মীরে এই হানা চালিয়েছে পাক জঙ্গিরা। তাদের সঙ্গ দিয়েছে স্থানীয় কয়েকজন জঙ্গি।

দ্য রেজিস্ট্যান্স ফোর্স বা টিআরএফ কোনও বিচ্ছিন্ন সংগঠন নয়, খোদ লস্করের মদত ও ছায়ায় বেড়ে ওঠা দীর্ঘদিনের একটি জঙ্গি দল। যারা গ্রাউন্ড অপারেশনের কাজ করে, লস্করেরই নির্দেশে তাদের তালিম হয় পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন শিবিরে। পাক সেনাদের প্রত্যক্ষ প্রশিক্ষণে এদেরকে সামরিক বাহিনীর কমান্ডোর মতো ট্রেনিং দেওয়া হয়।

লস্কর সোনমার্গ, বুটা পাঠরি ও গান্ডেরওয়ালে বড়সড় হামলাগুলির সঙ্গে যুক্ত ছিল। ২০২৪ সালের অক্টোবরে বুটা পাঠরিতে দুই সেনা জওয়ান সহ চারজনকে হত্যা করেছিল এরা। ওই মাসেই সোনমার্গে রক্তাক্ত হানা দেয় জঙ্গিরা। একটি সুড়ঙ্গে ঢুকে ৬ নির্মাণ কর্মীসহ এক ডাক্তারকে গুলি করে হত্যা করে (Kashmir Attack)।

এই ঘটনার পর ওই বছরেরই ডিসেম্বরে এক সংঘর্ষে এই মডিউলের বা জঙ্গি শাখার এ প্লাস ক্যাটেগরির লস্কর জঙ্গি, জুনেইদ আহমেদ ভাট, যার বাড়ি কুলগাঁওয়ে, তাকে নিকেশ করে সেনাবাহিনী। কিন্তু, এই শাখার অন্য জঙ্গিরা গুলি চালাতে চালাতে জঙ্গলে গা ঢাকা দিয়েছিল। 

এই ঘটনার পরেই লস্করের এই শাখা সংগঠন একেবারে আত্মগোপন করে থাকে। পার্বত্য জঙ্গলে ঘাঁটি গেড়ে অপেক্ষা করতে থাকে পাকিস্তানি শীর্ষ নেতৃত্বের নির্দেশের অপেক্ষায়। লস্করের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ অর্থাৎ পাকিস্তানে তথাকথিত জেলবন্দি হাফিজ সইদের রিমোটে নিয়ন্ত্রিত হয় এই জঙ্গি সংগঠনের কমান্ডাররা। যাদের মধ্যে অন্যতম একজন হল হাফিজের ডানহাত লস্করের ডেপুটি সইফুল্লা। 

হাফিজ ও সইফুল্লা পাকিস্তান থেকে কাশ্মীরি জঙ্গিদের নির্দেশ দিয়ে থাকে (India Pakistan Relation)। ভারতের গোয়েন্দা বাহিনী এও জানতে পেরেছে যে, এই মডিউলের জঙ্গিরা শুধুমাত্র লস্করের কাছ থেকে নীতিগত সমর্থন পায় তা নয়। অস্ত্রপাতি, লোকলস্কর, জঙ্গি তালিম সহ সব ধরনের সাহায্য পায়। যার পিছনে বিরাট চওড়া হাত আছে পাক সেনাবাহিনী ও তাদের চর সংস্থা আইএসআইয়ের।


```