Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

তিল ধারণের জায়গা নেই ট্রেনে, পাটনা স্টেশনে তবু কুম্ভে যাওয়ার হিড়িক, দেখুন ভিডিও

মহা কুম্ভ মেলা চলছে প্রয়াগরাজে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ সময় ধরে লাখ লাখ তীর্থযাত্রী এই পবিত্র স্থানে হাজির হয়েছেন।

তিল ধারণের জায়গা নেই ট্রেনে, পাটনা স্টেশনে তবু কুম্ভে যাওয়ার হিড়িক, দেখুন ভিডিও

ফাইল চিত্র

শেষ আপডেট: 12 February 2025 00:37

দ্য ওয়াল ব্যুরো: মহা কুম্ভ মেলা চলছে প্রয়াগরাজে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ সময় ধরে লাখ লাখ তীর্থযাত্রী এই পবিত্র স্থানে হাজির হয়েছেন। তবে, মানুষের ভিড়ে দুর্ঘটনাও ঘটছে একের পর এক। পদপিষ্ট হওয়ার ঘটনা এবং অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় আতঙ্কের সৃষ্টি হলেও, এর পরও প্রতিদিন হাজার হাজার মানুষ যাচ্ছেন।

মহাকুম্ভের ধর্মীয় গুরুত্বের পাশাপাশি, ভক্তদের এই বিপুল জমায়েতে নিরাপত্তার প্রশ্নেও উদ্বেগ বাড়ছে। তবুও, এই বৃহৎ আধ্যাত্মিক সমাবেশে অংশ নিতে, মানুষের প্রবল আগ্রহের কোনও কমতি নেই। হঠাৎই পাটনা স্টেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী দেখা যাচ্ছে তাতে?

পাটনা স্টেশনে মহাকুম্ভ মেলা যাত্রীদের উপচে ভিড় দেখা গিয়েছে। মঙ্গলবার রাতে রাজধানী এক্সপ্রেসের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে স্টেশনের মধ্যে জনসমুদ্র সৃষ্টি হয়েছে। এই দৃশ্যটি তোলা হয়েছে পটনা রেলওয়ে স্টেশনে, যেখানে হাজার হাজার ধর্মপরায়ণ মানুষ মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে গন্তব্যে রওনা হচ্ছিলেন।

মেলা উপলক্ষে পাটনা স্টেশন থেকে বিভিন্ন শহরে যাত্রীরা একের পর এক ট্রেনে চড়ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেশনের ভেতর একটানা মানুষের ভিড়, যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। কেউ চেয়েও উঠতে পারছেন না ট্রেনে। তারই মধ্যে হঠাৎই স্টেশন থেকে বেরিয়ে যেতে শুরু করে ট্রেন।

শুধু তাই নয়, মঙ্গলবার সকালেও আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, মহা কুম্ভ মেলায় যোগ দিতে বিহারের মধুবনী স্টেশনে বিশাল এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শত শত যাত্রী যখন স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে ওঠার চেষ্টা করছিলেন, তখন ট্রেনের এসি কামরা ভিড়ে ঠাসা ছিল এবং দরজা খোলার সুযোগ ছিল না। 

ফলে, বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেনের এসি কামরার কাচের জানলা ভাঙতে করতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেশনটি ছিল জনাকীর্ণ এবং ট্রেনে উঠতে না পারায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে পড়ে এবং কাচ ভেঙে ফেলে। এই ঘটনার ফলে স্টেশনে বিপুল উত্তেজনা তৈরি হয়।


```